চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের আগে শিক্ষার্থী খাদিজাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারদের মুক্তি দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 14, জুন 2023
in বাংলাদেশ
A A
প্রতিবাদী সামাজিক আন্দোলনের শ্লোগান বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাসহ নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে এ পর্যন্ত গ্রেপ্তার এবং আটক সবাইকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে ৩০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

‘প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ’-এর ব্যানারে এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে সংগঠনগুলো অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব ধরনের গণবিরোধী এবং নিপীড়নমূলক আইন বাতিল করারও দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ২০২০ সালে যখন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় তখন তার বয়স ছিল ১৭ বছর। কিন্তু তাকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে পুলিশ তার বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলায় চার্জশিট দায়েরের পর ৮ মাস ধরে তিনি কারাবন্দী অবস্থায় রয়েছেন। বারবার আবেদন করেও, রাষ্ট্রপক্ষের আপত্তির কারণে জামিন পাননি খাদিজা। রাষ্ট্র কোনভাবেই এমন নিবর্তনমূলক আইনের প্রয়োগ ঘটিয়ে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস করে দিতে পারে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এছাড়া অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কীভাবে ডিজিটাল নিরাপত্তা আইন প্রযোজ্য হয় সে প্রশ্নও তোলা হয় বিবৃতিতে। এতে বলা হয়, শুধু খাদিজাই নয়, এই মুহূর্তে সারাদেশে হাজারো মানুষ এই নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী দিন কাটাচ্ছেন। অবিলম্বে সেসব বন্দীর মুক্তির দাবি জানিয়েছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানের মৌল চেতনার সাথে সাংঘর্ষিক ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের জনগণের মতপ্রকাশের স্বাধীনতা তথা বাকস্বাধীনতাকে খর্ব করা হচ্ছে। শুধু তাই নয়, গণমাধ্যম, শিক্ষক, ছাত্র, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি এবং বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার বানানো হয়েছে এ আইনকে।

একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের নিবর্তনমূলক আইন কখনোই বলবৎ থাকতে পারে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। অগণতান্ত্রিক, নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সরকার একের পর এক সংবাদকর্মী ও সমাজের নানাস্তরের মুক্তচিন্তার মানুষকে গ্রেপ্তার, ভয় ভীতি দেখানোর মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে চলেছে। ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে কথায় কথায় মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্ক মানুষকে গ্রেপ্তার-হয়রানির মাধ্যমে সাম্প্রদায়িক অপশক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেয়া হচ্ছে। এসব অগণতান্ত্রিক আইনকানুন এবং দমন-পীড়ন স্বাধীনতার ঘোষণা তথা সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদার পরিপন্থী বলেও প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়। তাই, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করার দাবি জানিয়েছে এসব সংগঠন।

প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গণ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, ভাগ্যকুল পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণসংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সঙ্ঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, এই বাঙলায়, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বিবর্তন নাট্যগোষ্ঠী-সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ’৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল, বটতলা- এ পারফরমেন্স স্পেস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র।

Tags: ডিজিটাল নিরাপত্তা আইন
Previous Post

বাংলাদেশের আলো ঝলমলে দিন

Next Post

হাতিরঝিল কুটুম ক্যাফের আগুন নিয়ন্ত্রণে

Next Post
ঢাকার জলাবদ্ধতা ও অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও যানবাহনের ট্রাফিক. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিরঝিল কুটুম ক্যাফের আগুন নিয়ন্ত্রণে

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান-উইন্ডিজে খেলতে যাবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT