চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট চ্যাম্পিয়নশিপ: ভারত-পাকিস্তান-উইন্ডিজে খেলতে যাবে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 14, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাট হাতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ভারতকে হারিয়ে কদিন আগেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অজিরা টেস্টের ‘বিশ্বকাপ’ জয়ের উদযাপনে থাকলেও দ্রুতই শুরু হচ্ছে তৃতীয় চক্রের খেলা। আগামী ১৬ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজের ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র চলবে ২০২৩-২৫ সালের মধ্যে। তিন বছরের চক্রে থাকবে বাংলাদেশসহ নয়টি দল। টিম টাইগার্স এই সময়ের মধ্যে খেলবে ৬টি সিরিজ ও ১২টি টেস্ট, সমান তিনটি করে সিরিজ থাকবে ঘরে ও দেশের বাইরে।

পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। যেখানে সবমিলিয়ে থাকবে ২৭টি সিরিজে ৬৮টি টেস্ট ম্যাচ। ২০২৫ সালে ইংল্যান্ডের লর্ডসে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

তিন বছরের চক্রে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত প্রতিটি সিরিজে থাকবে দুই থেকে পাঁচটি করে টেস্ট। নয় প্রতিযোগী দলের সবাই ছয়টি করে সিরিজ খেলবে। তিনটি খেলবে ঘরের মাঠে এবং তিনটি প্রতিপক্ষের মাঠে।

নয় দলের সবাই সমানসংখ্যক ম্যাচ খেলবে না। তাই অর্জিত সম্ভাব্য পয়েন্টের শতাংশের ভিত্তিতে নির্ধারণ করা হবে পয়েন্ট টেবিল। যেখানে শীর্ষ দুদল লর্ডসে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে।

চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ সমান ১৯টি করে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও ভারত। বাংলাদেশ খেলবে সবমিলিয়ে ১২টি টেস্ট।

নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে; ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের মোট ছয়টি সিরিজ খেলবে টিম টাইগার্স। মানে ৬টি টেস্ট ঘরের মাটিতে, ৬টি প্রতিপক্ষের মাটিতে খেলবে লাল-সবুজের দল।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত প্রতিটি টেস্টে জয়ের জন্য ১২ পয়েন্ট করে পাবে দলগুলো। ড্রয়ের জন্য প্রতি দলকে ৪ এবং টাইয়ের জন্য ৬ করে দেয়া হবে। হার থেকে কোনো পয়েন্ট না পেলেও স্লো ওভার রেটের জন্য পয়েন্ট হারাতে হবে দলগুলোকে।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডবাংলাদেশবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপভারতলিড স্পোর্টস
Previous Post

হাতিরঝিল কুটুম ক্যাফের আগুন নিয়ন্ত্রণে

Next Post

দেশে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪

Next Post
বাংলাদেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমে গেছে, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনায় ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৪

বিএনপি নেতার জনসভা ভাষণ, সমর্থকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার সরকারের খেলা শেষ: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT