চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
তথ্য কমিশনের লোগো ও ফটো, বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

প্রধান তথ্য কমিশনার ও তথ্য কমিশনার নিয়োগে দলীয় রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত থেকে দক্ষ, নিরপেক্ষ এবং জনস্বার্থে কাজ করতে সক্ষম ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তথ্য অধিকার ফোরাম।

সম্প্রতি প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের সুপারিশের লক্ষ্যে পুনর্গঠিত পাঁচ সদস্যের বাছাই কমিটির সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব এবং কমিটির সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ধারা ১৪(১) অনুযায়ী গঠিত বাছাই কমিটি প্রধান তথ্য কমিশনার ও দুইজন তথ্য কমিশনার নিয়োগের জন্য যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য অধিকার ফোরাম বলেছে, এর মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও গণমুখী তথ্য কমিশন গঠনের সুযোগ তৈরি হয়েছে।

ফোরামের মতে, তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন অনেকাংশে নির্ভর করে দক্ষ, নিরপেক্ষ ও স্বাধীন তথ্য কমিশনের ওপর। তাই নিয়োগের ক্ষেত্রে শুধু আইনগত যোগ্যতা নয়, দায়িত্ব পালনের সক্ষমতা, অভিজ্ঞতা, সৎসাহস, বস্তুনিষ্ঠতা এবং সব ধরনের প্রভাবমুক্ত থেকে কাজ করার মানসিকতাকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সংগঠনটি বলেছে, তথ্য অধিকার আইন নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি কমানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তবে অতীতে দলীয় রাজনৈতিক বিবেচনা ও আমলাতান্ত্রিক প্রভাবের কারণে তথ্য কমিশনে নিয়োগের ক্ষেত্রে আইনের কাঙ্ক্ষিত উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি বলে তাদের অভিমত।

তথ্য অধিকার ফোরাম আশা প্রকাশ করেছে, বর্তমান বাছাই কমিটি জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দক্ষ, নিরপেক্ষ ও স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম ব্যক্তিদের সুপারিশ করবে। এর মাধ্যমে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিকের তথ্য অধিকার আরও কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে।

ফোরামের আহ্বায়ক শাহীন আনামের স্বাক্ষরিত ওই চিঠিতে সংগঠনটির কোর গ্রুপের সদস্যদের পক্ষ থেকেও একই আহ্বান জানানো হয়েছে।

Tags: তথ্য অধিকার ফোরামতথ্য কমিশনতথ্য কমিশনারপ্রধান তথ্য কমিশনা
Previous Post

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

Next Post

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

Next Post
জনতা ও নেতাদের সমাবেশে বক্তারা সরকারের গ্যাস, বিদ্যুৎ, পানির সংকটের প্রতিবাদ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT