চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাইতে সড়কে প্রাণ গেল ৪১৬ জনের, বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 06, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সড়কে পড়ে থাকা হাত ও পাশে বাইক, দূর থেকে যানবাহন ও পথচারী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬ জনের মধ্যে ১৩৮ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। অর্থাৎ মাসটিতে সড়ক দুর্ঘটনায় মোট মৃত্যুর এক-তৃতীয়াংশের বেশি হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। একই সময়ে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৪ দশমিক ৭১ শতাংশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের জুলাই মাসের সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক সাইদুর রহমান সংবাদমাধ্যমে প্রতিবেদনটি পাঠান।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে দেশে মোট ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত এবং ৬২৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫৭ জন নারী ও ৪৮ জন শিশু।

মোটরসাইকেল আরোহীদের মৃত্যুই সবচেয়ে বেশি

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল চালক ও আরোহী সবচেয়ে বেশি ১৩৮ জন নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ৩৩ দশমিক ১৭ শতাংশ। এছাড়া থ্রি-হুইলারের যাত্রী ৯৪ জন (২২ দশমিক ৫৯ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী ২৬ জন (৬ দশমিক ২৫ শতাংশ), বাসের যাত্রী ২১ জন (৫ দশমিক ৪ শতাংশ), ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও ট্রলির আরোহী ১৯ জন (৪ দশমিক ৫৬ শতাংশ), মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের আরোহী ৭ জন (১ দশমিক ৬৮ শতাংশ) এবং রিকশা ও বাইসাইকেল আরোহী ৫ জন (১ দশমিক ২০ শতাংশ) নিহত হয়েছেন।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের তালিকায়ও শীর্ষে মোটরসাইকেল

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার ছিল সবচেয়ে বেশি, ২৪ দশমিক ১৯ শতাংশ। এরপর রয়েছে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রাক্টর, ট্রলি, লরি, ড্রাম ট্রাক ও ময়লাবাহী ট্রাক ২২ দশমিক ৫০ শতাংশ, থ্রি-হুইলার ১৮ দশমিক ৪২ শতাংশ এবং যাত্রীবাহী বাস ১৭ দশমিক ৪৪ শতাংশ।


জুলাই মাসে মোট ৭১১টি যানবাহন দুর্ঘটনায় জড়িত ছিল। এর মধ্যে ১৭২টি মোটরসাইকেল, ১৩১টি থ্রি-হুইলার, ১২৪টি বাস, ৯২টি ট্রাক এবং ৫২টি স্থানীয়ভাবে তৈরি যানবাহন ছিল।

যেখানে বেশি ঘটেছে দুর্ঘটনা

প্রতিবেদন অনুযায়ী, ১৬৯টি দুর্ঘটনা (৩৬ দশমিক ৮৯ শতাংশ) ঘটেছে জাতীয় মহাসড়কে, ১৫৫টি (৩৩ দশমিক ৮৪ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬১টি (১৩ দশমিক ৩১ শতাংশ) গ্রামীণ সড়কে, ৬৬টি (১৪ দশমিক ৪১ শতাংশ) শহরের সড়কে এবং ৭টি (১ দশমিক ৫২ শতাংশ) অন্যান্য স্থানে।

দুর্ঘটনার ধরন

মোট দুর্ঘটনার মধ্যে ১৬৪টি (৩৫ দশমিক ৮০ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১২৩টি (২৬ দশমিক ৮৫ শতাংশ) মুখোমুখি সংঘর্ষে, ১০৮টি (২৩ দশমিক ৫৮ শতাংশ) পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনায়, ৫৪টি (১১ দশমিক ৭৯ শতাংশ) যানবাহনের পেছনে আঘাতের কারণে এবং ৯টি (১ দশমিক ৯৬ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

পথচারীও ঝুঁকিতে

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে দুর্ঘটনায় ১০৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট মৃত্যুর ২৫ দশমিক ৪৮ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫১ জন, যা মোট মৃত্যুর ১২ দশমিক ২৫ শতাংশ।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু

বিভাগভিত্তিক হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩৩টি দুর্ঘটনায় ১২৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে বরিশাল বিভাগে সবচেয়ে কম ২৮টি দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন।

এ ছাড়া জুলাই মাসে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। একই সময়ে ২৯টি রেল দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।

Tags: জুলাই মাসরোড সেফটি ফাউন্ডেশনসড়ক দুর্ঘটনা
Previous Post

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

Next Post

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

Next Post
রিয়ালের ভিনিসিয়াস ফুটবল খেলোয়াড়, ক্যাপ পরা, স্টেডিয়ামে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের চুক্তির টেবিলে ফিরছেন ভিনিসিয়াস

মালয়েশিয়া জার্সি পরা বাংলাদেশি ক্রিকেটার সাকিবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হোয়াটমোরের অধীনে মালয়েশিয়া দলে বাংলাদেশের সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT