চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিয়ান কাপের প্রাথমিক ক্যাম্প থেকে বংশোদ্ভূতসহ বাদ পড়লেন যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

আসিয়ান কাপে অংশগ্রহণের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে দলের সাথে যোগ দিয়েছিলেন প্রবাসী ও বংশোদ্ভূত ৬ জন খেলোয়াড়। বাংলাদেশ দলের ক্যাম্প চললেও সেখান থেকে বাদ পড়েছেন দুজন বংশোদ্ভূত। বাফুফে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে। 

বাদ পড়া দুই বংশোদ্ভূত ও প্রবাসী খেলোয়াড় হলেন- দেবজিৎ সরকার ও ইয়াসার তাহমিদ। দেবজিৎ ইতালি প্রবাসী, দেশটির চতুর্থ বিভাগের সিরি ডি’র ক্লাব এফসি সারনেসের ফরোয়ার্ড তিনি। ইয়াসার কানাডা বংশোদ্ভূত ডিফেন্ডার, বর্তমানে রোমানিয়ার চতুর্থ ডিভিশনের সিএস তুরুল মিকুলা’র হয়ে খেলছেন।

এ দুই খেলোয়াড় ছাড়াও স্থানীয়দের মধ্যে বাদ পড়েছেন তাজ উদ্দিন, সৈয়দ কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল এবং ঈসা ফয়সাল। হেড কোচ থমাস ডুলি প্রাথমিক দল ছোট করে আনায় জায়গা হয়নি তাদের।

জার্মান কোচ থমাস ডুলির দলে নতুন করে জায়গা পেয়েছেন বংশোদ্ভূত চার খেলোয়াড়। তারা হলেন- মার্কিন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত গোলকিপার সাইফ আমির কেরাওয়ালা, জাপানি বংশোদ্ভূত লেফট উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার সুকি ইতোফুসা, ডিফেন্ডার জিদান ইউসূফ এবং লেফট উইঙ্গার ইউসূফ আহমেদ।

তাদের মধ্যে জিদান ইউসূফের ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে অভিষেক হয়েছে। আসরে তিন ম্যাচ খেলা জিদান দুর্দান্ত পারফরম্যান্স করে ডুলির প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড

মিতুল মারমা (গোলকিপার), সুজন হোসেন (গোলকিপার) মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), আনিসুর রহমান (গোলকিপার), সাইফ আমির কেরাওয়ালা (গোলকিপার) তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এস এম মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, সুকি ইতোফুসা, জিদান ইউসুফ, ইউসুফ আহমেদ।

Tags: ইতালিকানাডাডুলিদেবজিৎবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

আশির দশকের ছবি বানিয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো!

Next Post

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

Next Post

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

বামরাজনীতির যে কষ্টের কথা জানালেন দিলশানা পারুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT