চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

মৃতের সংখ্যা বেড়ে ২৭০ জনে দাঁড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 27, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
নেপালে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত গ্রাম ও নদীর অবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭০ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৭ আগস্ট) নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বন্যার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, সড়ক পানিতে তলিয়ে গেছে এবং সেতু ভেসে গেছে। কাদা ও পানির স্রোতের কারণে দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।

নেপালে এখনো ৮০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বৃষ্টি ও দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে উঠেছে।

হেলিকপ্টারে উদ্ধার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, তার স্ত্রী এখনো কাদামাটির নিচে কোথাও আটকে আছেন।

তিব্বতে অন্তত ৫৫৮ জন নিখোঁজ এবং তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে তিব্বত ও নেপালের নিখোঁজের সংখ্যার মধ্যে কোনো ব্যক্তির নাম উভয় তালিকায় রয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সীমান্তের উভয় পাশে শত শত বিদেশি নাগরিকও নিখোঁজ রয়েছেন। নেপালের তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৭৮ জন পর্যটক, নেপালের ১২৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন, অস্ট্রেলিয়ার ৩৫ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন নাগরিক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহ ধসে পড়া ও ধ্বংসাবশেষের প্রবাহ থেকেই এই বন্যার সৃষ্টি হয়েছে। নদীতে জমে থাকা ধ্বংসাবশেষের কারণে নতুন করে বন্যার আশঙ্কাও রয়েছে।

নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগবিষয়ক গবেষণা কেন্দ্রের পরিচালক বসন্ত রাজ অধিকারী বিবিসিকে জানিয়েছেন, আজ বা আগামীকাল দ্বিতীয় ও তৃতীয় দফায় পানির ঢল আসার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। চীনে থাকা সহকর্মীদের সঙ্গে তিনি নিয়মিত পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। সেখানে খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না। তবে যেকোনো সময় ভূমিধস হতে পারে।

বসন্ত রাজ অধিকারী আরও বলেন, হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তারা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।

তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। তবে নির্দিষ্ট কোনো দিনে এমন ঘটনা ঘটবে, তা আমরা জানতাম না।

Tags: নেপালনেপালে বন্যামৃতের সংখ্যা
Previous Post

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

Next Post

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ U20 ফুটবল দলের প্রেস কনফারেন্সে খেলোয়াড় ও কোচরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

দীপু মনি জামিন আবেদন ফেরত চাইলেন, তৌফিক ইলাহী জামিনে রাজি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT