ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সাঈদ-উর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তাঁর জানাজা ও দাফনের সময়সূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।









