চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯২ বছরে মারা গেলেন নারীবাদী আন্দোলনের কিংবদন্তি গ্লোরিয়া স্টেইনেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নারীবাদী আন্দোলনের অন্যতম প্রভাবশালী মুখ, লেখক ও অধিকারকর্মী গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। বুধবার নিউইয়র্ক সিটিতে নিজ বাড়িতে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়।

নারীর সমঅধিকার, প্রজনন অধিকার ও বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনের বড় সময় সক্রিয় ছিলেন স্টেইনেম। তিনি নারীবাদী ম্যাগাজিন ‘মিস’ (Ms)-এর সহপ্রতিষ্ঠাতাও ছিলেন।

মাঝখান দিয়ে সিঁথি করা চুল ও বড় অ্যাভিয়েটর চশমা ছিল তার পরিচিত চেহারার অংশ। কলেজ ক্যাম্পাস, কমিউনিটি সেন্টার, সমাবেশ ও মিছিলে বক্তব্য দিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরেছেন তিনি।

বুধবার তার ফাউন্ডেশনের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে মৃত্যুর খবর জানানো হয়। সেখানে বলা হয়, অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং মানুষকে নিজের কথা প্রকাশের সুযোগ দেওয়া ছিল স্টেইনেমের অন্যতম বড় গুণ।

সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন স্টেইনেম। ১৯৬৩ সালে প্লেবয় সাম্রাজ্যের নারীদের জন্য অবমাননাকর কর্মপরিবেশ নিয়ে গোপনে প্রতিবেদন করেন তিনি। পরে ওই অ্যাসাইনমেন্ট নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন।

১৯৬৯ সালে নারীদের একটি অনুষ্ঠানে গর্ভপাতের অধিকার নিয়ে বক্তব্য শুনে তার জীবনের মোড় ঘুরে যায়। ওই ঘটনাকেই সক্রিয় নারীবাদী আন্দোলনে নিজের যাত্রার সূচনা হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।

২২ বছর বয়সে নিজেও গোপনে অবৈধ গর্ভপাত করিয়েছিলেন স্টেইনেম। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ‘রো বনাম ওয়েড’ রায়ের সুরক্ষা বাতিল করলে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণের অধিকার নিয়ে সরব হন তিনি। তার ভাষায়, শরীরের ওপর নিয়ন্ত্রণের অধিকার লিঙ্গ বা বর্ণ নির্বিশেষে সমান না হলে গণতন্ত্র পূর্ণতা পায় না।

জনসমক্ষে কথা বলার ভয় ছিল বলেও একসময় জানিয়েছিলেন স্টেইনেম। তবে লেখালেখির পাশাপাশি পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ঘুরে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে কথা বলেছেন তিনি।

জীবনের শেষ বছরগুলোতেও লেখালেখি ও মানুষের সঙ্গে সরাসরি সময় কাটানো অব্যাহত রেখেছিলেন স্টেইনেম। নারী যৌনাঙ্গ বিকৃতি, কোরীয় উপদ্বীপে শান্তি ও পুনর্মিলনসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও তিনি সক্রিয় ছিলেন। তবে তার আন্দোলনের কেন্দ্রবিন্দুতে সবসময়ই ছিল নারীর সমঅধিকার।

Tags: মৃত্যু
Previous Post

উত্তমের সেরা ১০ সিনেমা, যা বারবার মনে পড়ে

Next Post

সিরিয়ার কাছে হেরে ‘কঠিন’ হল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন

Next Post

সিরিয়ার কাছে হেরে ‘কঠিন’ হল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন

ছবি: সংগৃহীত

'২০২৩ সাল থেকে ২০২৬ পর্যন্ত বন্ধ হয়েছে ৪০২ পোশাক কারখানা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT