চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়ার কাছে হেরে ‘কঠিন’ হল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্ন

ছেলেদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:16 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে সিরিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে হেরে টানা দ্বিতীয় হার দেখলো কোচ জেরার্ড জোন্সের শিষ্যরা। ফলে এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়া খানিকটা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। 

প্রথম ম্যাচে উজবেকিস্তানের মতো বাংলাদেশকে শুরু থেকেই চাপে রাখতে পারেনি সিরিয়া। বেশ কিছু আক্রমণ ও কর্নার আদায় করে নিলেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশটি। ১৯ মিনিটে বাংলাদেশ ভালো আক্রমণ সাজানোর চেষ্টা করলেও সেটি অফসাইডে বাতিল হয়ে যায়। ২২ মিনিটে সিরিয়ার আহমেদ খেলাফ ম্যাচের সবচেয়ে ভালো সুযোগটি পেলেও গোলবারের বাইরে দিয়ে মারেন।

খেলার আধা ঘণ্টার সময় বাংলাদেশ ডি বক্সের বাইরে ফ্রি কিক পায়। সেখান থেকে সিরিয়া কর্নারের মাধ্যমে বাংলাদেশকে ঠেকিয়ে দেয়। দুটি কর্নার পেলেও লাল-সবুজের প্রতিনিধিরা কাজে লাগাতে পারেনি। ৩৬ মিনিটে ডি বক্সের বাইরে পাওয়া বল ফরোয়ার্ড জয় আহমেদ গোলবারের অনেক উপর দিয়ে মারেন।

৩৭ মিনিটে আরও একটি ভালো সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে সিরিয়ার গোলকিপারের দৃঢ়তায় এ যাত্রায় গোলে পরিণত করতে পারেনি রিয়াদের দল। মিনিট দুয়েক পর সিরিয়া গোলবারের মুখেই বল পেলেও তা শট নিতে পারেনি। এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। তবে ৪৩ মিনিটে সিরিয়াকে আর ঠেকিয়ে রাখা যায়নি, এবার গোল করেন সিরিয়ার অ্যালান মামো, ১-০ গোলে এগিয়ে যায় দলটি। প্রথম গোল হজম করার এক মিনিট পরও আরও একটি গোল হজম করে বাংলাদেশ। বিরতিতে যায় ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে।

বিরতির পর দেখেশুনে খেলা শুরু করে বাংলাদেশ। ৭১ মিনিটে ডি বক্সের বাইরে গোলমুখে জোরালো শট নেয় সিরিয়া। বাংলাদেশের গোলকিপার রাজ চৌধুরীর দৃঢ়তায় আরও গোল হজম থেকে বেঁচে যায় বাংলাদেশ। পরে আরও একবার গোল থেকে বাঁচিয়ে দেন গোলকিপার রাজ চৌধুরী।

প্রথমার্ধের মত শেষ দিকে নিজেদের ধরে রাতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়েরা। ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক আলতো করে গড়িয়ে মারে সিরিয়ার আবদুল্লাহ নাজার। সবার পায়ের ফাঁক গলিয়ে গড়িয়ে গড়িয়ে বল জালে জড়ায়। গোলকিপার রাজ ও অন্যান্যরা দেখলেও তা ঠেকাতে পারেনি, ৩-০ গোলে এগিয়ে যায় সিরিয়া। পরে ওই ৩-০ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।

Tags: উজবেকিস্তানএএফসিএশিয়ান কাপ বাছাইবাংলাদেশলিড স্পোর্টসসিরিয়া
Previous Post

৯২ বছরে মারা গেলেন নারীবাদী আন্দোলনের কিংবদন্তি গ্লোরিয়া স্টেইনেম

Next Post

‘২০২৩ সাল থেকে ২০২৬ পর্যন্ত বন্ধ হয়েছে ৪০২ পোশাক কারখানা’

Next Post
ছবি: সংগৃহীত

'২০২৩ সাল থেকে ২০২৬ পর্যন্ত বন্ধ হয়েছে ৪০২ পোশাক কারখানা'

খেলোয়াড়দের জন্য বিপিএল চেয়েছিলেন, সভাপতি হয়ে কেন স্থগিত করলেন তামিম?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT