চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:12 অপরাহ্ন 06, আগস্ট 2026
in কর্পোরেট নিউজ
A A
দারাজের ৮.৮ গ্রেট সেল এর প্রচারমূলক ছবি, বিভিন্ন পণ্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’।

“মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা।

আগামী ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

গ্রাহকদের জন্য কেনাকাটার সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে ক্যাম্পেইনে থাকছে একাধিক ধামাকা অফার। এর মধ্যে রয়েছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। এছাড়া সাইট-জুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে, যা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি এবং লাইফস্টাইলসহ সকল ক্যাটাগরির কেনাকাটাকে করবে আরও সাশ্রয়ী।

বিশেষ সময়ের জন্য ব্র্যান্ডগুলোর বাড়তি ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ যা শুরু হবে ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে ৮, ৯ এবং ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সেশন। এছাড়া নির্দিষ্ট ব্র্যান্ডের ওপর বিশেষ অফার নিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে। পুরো ক্যাম্পেইন জুড়ে প্রতিদিন নির্দিষ্ট ক্যাটাগরিভিত্তিক নানা অফারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে দারাজ তার ‘এভরিডে লো প্রাইস’ (EDLP) অফারের আওতায় ‘দারাজ চয়েস’ চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করেছে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি গিফটসহ ফ্রি ডেলিভারি’র মতো দারুণ সব সুবিধা।

এই ৮.৮ গ্রেট ৮ সেল ক্যাম্পেইনে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার হিসেবে প্যারাস্যুট ন্যাচারাল ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে গোদরেজ।

অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করতে দারাজের সাথে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় বেশ কিছু পেমেন্ট পার্টনার। বিকাশ ব্যবহারকারীরা দারাজ চয়েস-এর সর্বনিম্ন ১৯৯ টাকার অর্ডারে ফ্ল্যাট ৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি পুরো মাস জুড়ে প্রতি বুধবারে সর্বনিম্ন ৫৯৯ টাকার অর্ডারে মিলবে ১২% ডিসকাউন্ট। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর কার্ডহোল্ডাররা ক্যাম্পেইন চলাকালীন সংগৃহীত ভাউচারের মাধ্যমে ১০% থেকে ১২% পর্যন্ত আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। একাধিক কার্ড ব্যবহার করে গ্রাহকরা তাদের সঞ্চয় আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া, এনআরবি ব্যাংক পিএলসি-এর ক্রেডিট কার্ডহোল্ডাররা নির্ধারিত ইএমআই কেনাকাটায় সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

দারাজ বাংলাদেশ দেশজুড়ে সকল ক্রেতাদের দারাজ অ্যাপ এবং নির্দিষ্ট ক্যাম্পেইন পেজ ভিজিট করে দৈনিক ডিল, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং আকর্ষণীয় সব উপহার উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ক্যাম্পেইনের যেকোনো আপডেট ও হাইলাইটস জানতে গ্রাহকরা দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলোতে চোখ রাখতে পারেন।

Tags: দারাজ
Previous Post

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

Next Post

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

Next Post
বিএনপির নারী এমপি ও আসিফ মাহমুদের আইনি নোটিশের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT