চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টির সূচি চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 06, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের এশিয়া কাপ ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মেয়েদের এশিয়া কাপ টি-টুয়েন্টি ক্রিকেট আসর শুরু হতে যাচ্ছে ২৮ আগস্ট থেকে। বৃহস্পতিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে এ আসর শুরু হওয়ার সময় নিশ্চিত করেছে। এবারের আসরে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ মোট আটটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে।

টি-টুয়েন্টির এ আসরের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি খেলায়ই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। দিবারাত্রির এ আসরের ফাইনাল ম্যাচটি হবে ১৩ সেপ্টেম্বর। হংকং চায়না ও থাইল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।

এশিয়া কাপে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে থাকবে হংকং চায়না, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর। ‘বি’ গ্রুপে খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। আগামী ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ।

আসরের নিয়ম অনুযায়ী প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স-আপ। এরপর ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

টি-টোয়েন্টি সংস্করণে এটি মেয়েদের এশিয়া কাপের ষষ্ঠ সংস্করণ। টুর্নামেন্টের ইতিহাস বিচারে ভারত সবচেয়ে সফল দল, তারা ২০১২, ২০১৬ এবং ২০২২ সালে মোট তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এর বাইরে ২০১৮ সালে বাংলাদেশ শিরোপা জিতেছিল এবং বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে শ্রীলঙ্কা।

Tags: ইউএইএশিয়া কাপক্রিকেটদুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

জেএফএ ওমেন’স ফুটবলের ফাইনাল রাউন্ড শুরু শুক্রবার

Next Post

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

Next Post
দারাজের ৮.৮ গ্রেট সেল এর প্রচারমূলক ছবি, বিভিন্ন পণ্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

বিএনপির নারী এমপি ও আসিফ মাহমুদের আইনি নোটিশের বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT