চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘মোখা’: নিরাপদ আশ্রয়ে যেতে বিজিবির মাইকিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 13, মে 2023
in বাংলাদেশ
A A
বিজিবি সদস্যরা নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাত থেকে রক্ষা পেতে স্থানীয় জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রয়োজনীয় সহায়তার জন্য দুটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে।

শনিবার ১৩ মে বিকেলে এসব তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে কক্সবাজার জেলা ও এর আশেপাশের উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।

এর প্রেক্ষিতে বিজিবি সদস্যরা আজ সকাল থেকে কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বসবাসরত জনসাধারণকে আসন্ন ঘূর্ণিঝড় ‘মোখা’র কবল থেকে রক্ষার জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছে। এই প্রচারণার ফলে জনসাধারণ ইতোমধ্যে তাদের প্রয়োজনীয় মালামালসহ নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছে।

সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দিতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঘরে ঘরে যাচ্ছেন বিজিবি সদস্যরা। সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।আগাম প্রস্তুতি হিসেবে টেকনাফে আমার ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় ৫’শ সৈনিক মাঠে তৎপর। তারা প্রতিটি বাড়িতে যাচ্ছেন। এলাকাবাসীর ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাচ্ছেন। তাদের সাইক্লোন শেল্টার বা কাছাকাছি আশ্রয়ে নিয়ে যাচ্ছেন।

এছাড়াও বৈরি আবহাওয়ার সুযোগে সীমান্ত অপরাধ যাতে না বাড়ে, এরজন্য সীমান্তে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘূর্ণিঝড় ‘মোখা’য় যেকোনো প্রয়োজনীয় সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ এই দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।

Tags: ঘূর্ণিঝড় মোখাবিজিবি
Previous Post

ঘূর্ণিঝড় ‘মোখা’: বিটিআরসিতে কন্ট্রোল রুম

Next Post

ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটা ‘তুষারকণা’

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের মুখাবয়ব, পেছনে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটা ‘তুষারকণা’

জাতীয় প্রেসক্লাবে গোল্ড ট্রেডেল বেস্ট ২০২৩ এর উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটন খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT