চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্যটন খাতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 13, মে 2023
in অর্থনীতি
A A
জাতীয় প্রেসক্লাবে গোল্ড ট্রেডেল বেস্ট ২০২৩ এর উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্যটনের জন্য ২৫০০০ কোটি টাকা বরাদ্দের দাবিসহ এই খাতের উন্নয়নে ১০টি দাবি তুলে ধরেছে সম্মিলিত পর্যটন জোট। 

আজ জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিঞা হলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৩-২৪’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এই সকল দাবি তুলে ধরে জোটটি।

গোলটেবিল বৈঠকে তুলে ধরা দাবিসমূহ হলো: পর্যটন খাতে অবাধ বিনিয়োগের সুযোগ করে দিতে হবে, নতুন নতুন অবকাঠামো নির্মাণ, উপকূলীয় পর্যটন এলাকার উন্নয়ন ও দুর্যোগে প্রান্তিক জনপদের পর্যটন ব্যবসায়ীদের রক্ষায় কল্যাণ তহবিল গঠনসহ পর্যটন খাতের উন্নয়নে কমপক্ষে ২৫০০০ (পঁচিশ হাজার) কোটি টাকা বরাদ্দ দিতে হবে, পর্যটন শিল্পের জন্য শুল্কমুক্ত আমদানির সুযোগ দিতে হবে, পর্যটন রপ্তানিতে কমপক্ষে ১০ শতাংশ ইনসেনটিভ দিতে হবে, পর্যটনের স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে ভ্যাট ট্যাক্স পুনঃনির্ধারণ করতে হবে, বিদেশি পর্যটকদের জন্য ট্যুরিজম জোন ও আন্তর্জাতিক মানের সুবিধাদি প্রদান করতে হবে, বিনিয়োগ নিরাপত্তা প্রদানে আপদকালীন তহবিল গঠন ও তার প্রাপ্তিস্বত্ব সহজতর করতে হবে, পর্যটন সেক্টরের শ্রমিকদের জন্য রেশনিং ও অন্যান্য সুবিধার জন্য বরাদ্দ দিতে হবে, পৃথক পর্যটন মন্ত্রণালয় গঠন করতে হবে, কমিউনিটি ভিত্তিক পর্যটনকে উৎসাহিত করতে বাজেটে বরাদ্দ দিতে হবে।

এফবিসিসিআই এর পরিচালক এমজিআর নাসির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ডক্টর মোঃ আবু তারিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশন এর সাবেক চেযারম্যান আখতারুজ্জামান খান কবির, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর সভাপতি খবির উদ্দিন আহমেদ, প্যাসিফিক এশিয়া ট্রাভেলস এসোসিয়েশন (পাটা) বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল তৌফিক রহমান, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা রুনু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর জহির উদ্দিন আরিফসহ প্রমুখ।

Tags: জাতীয় বাজেটট্যুরিজমপর্যটন
Previous Post

ম্যানচেস্টার ইউনাইটেডের এই দলটা ‘তুষারকণা’

Next Post

সাফের প্রাথমিক দলে যাদের ডাক পড়ল

Next Post
সাফের প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাফের প্রাথমিক দলে যাদের ডাক পড়ল

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাকইউ এর সদস্যরা একত্রিত হয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ব্র্যাকইউ আর্কিটেকচার এর যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT