চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় হামুন: কক্সবাজারের ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:56 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in কক্সবাজার, জনপদ
A A
ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজারের ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে সরকারি সহায়তা পৌঁছার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

বুধবার ২৫ অক্টোবর তাদের সহায়তার কথা জানানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা চাল ও ঢেউটিন বিতরণ করা হবে।

এবারের ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মহেশখালী কুতুবদিয়া ও কক্সবাজার পৌরসভার ১ নাম্বার ওয়ার্ড এ। ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য প্রকাশ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৭০ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চার লাখ ৭৬ হাজার ৭৪৯ জন মানুষ। সম্পূর্ণ ক্ষতি হয়েছে ৫ হাজার ১০৫টি কাঁচা ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয়েছে ৩২ হাজার ৭৮৯টি বসতঘর।

জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ে ২৩টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। ৪৯৬টি স্থানে তার ছিড়ে গেছে। ফলে কুতুবদিয়া মহেশখালী ও কক্সবাজার শহরের সিংহভাগ এলাকায় এখনো বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।

বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ইতোমধ্যে নগদ অর্থ, জিআর চাল ও ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।

Tags: কক্সবাজারকক্সবাজার উপকূলঘূর্ণিঝড় 'হামুন'হামুন
Previous Post

২৮ অক্টোবর বিএনপি নেতাকর্মীরা গলিতে নামলেও দেখে নেবে আ.লীগ

Next Post

‘কনসার্ট ফর বাংলাদেশ’ উপলক্ষে সংবাদ সম্মেলন

Next Post
সংবাদ সম্মেলনে চারজন বক্তা উপস্থিত, পেছনে চ্যানেল আই লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কনসার্ট ফর বাংলাদেশ’ উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT