প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের গেটওয়ে ফোরামে যুদ্ধ বন্ধ করারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরে ইউরোপীয় কমিশনের সাথে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন চুক্তি হয়েছে।







