চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার সিকিউরিটি: বাংলাদেশ কি প্রস্তুত?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:40 অপরাহ্ন 14, মে 2017
in সম্পাদকীয়
A A

‘ওয়ানাক্রাই’ নামে ছড়িয়ে পড়া র‌্যানসামওয়্যার ভাইরাসে ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, রাশিয়া এবং চীনসহ বিশ্বের ১শ’টি দেশের দু’লাখের বেশি কম্পিউটার আক্রান্ত হয়েছে। ইংল্যান্ডে স্বাস্থ্যখাতে এর প্রভাব সবচেয়ে বেশি। সেখানে রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথকেয়ার সার্ভিসেস (এনএইচএস)-এর অধীনে থাকা ৪৮টি ট্রাস্ট এবং স্কটল্যান্ডে ১৩টি এনএইচএস-ভুক্ত প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হয়। এতে অনেক হাসপাতাল সার্জারিসহ বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা বন্ধ করতে বাধ্য হয়। হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবায় দেখা দিয়েছে মারাত্নক বিভ্রাট। কম্পিউটার ও সার্ভার ব্যবস্থা পুনরুদ্ধার করে সাময়িকভাবে কাজ শুরু হলেও আবারও হুমকির মুখে ইংল্যান্ডসহ সারা বিশ্ব। গত বছরের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনা ঘটে। এর বেশিরভাগটাই শেষ পর্যন্ত গিয়েছিল ফিলিপিন্সের বিভিন্ন ক্যাসিনোতে। নানা পদক্ষেপের পর অল্প কিছু উদ্ধার হলেও বেশির ভাগ অর্থই উদ্ধার করা সম্ভব হয়নি। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম সাইবার অ্যাটাক বলে এখন পর্যন্ত চিহ্নিত। তথ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের ৫২ শতাংশ ব্যাংক, যার মধ্যে ভয়াবহ মাত্রায় নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে ১৬ শতাংশ, আর ৩৬ শতাংশ রয়েছে উচ্চ মাত্রার নিরাপত্তা ঝুঁকিতে বলে কয়েকদিন আগে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। বিদেশি সফটওয়ার ব্যবহার, দক্ষ জনশক্তির অভাব ও কর্মকর্তাদের অসৎ উদ্দেশ্যই এসব ঝুঁকির জন্য দায়ী বলে মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া দেশের জাতীয় পরিচয়পত্র প্রকল্পসহ পাসপোর্ট, জনশক্তি রপ্তানি, কাষ্টমস, রেলওয়ে, ব্যাংক ও টেলিকমখাতের বিভিন্ন তথ্য ভান্ডার অনলাইনে রয়েছে। যেগুলো এখন পর্যন্ত স্বাভাবিকভাবে চললেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোন জরিপ বা তথ্য আমরা জানি না। সার্বিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও রয়েছে প্রচণ্ড সাইবার অ্যাটাকের মুখে। উন্নত দেশগুলো সাইবার অ্যাটাকে আক্রান্ত হলে তাদের ব্যাকআপ ও বিকল্প ব্যবস্থায় ফিরে আসার যে প্রস্তুতি রয়েছে, তা বাংলাদেশের কতোটুকু রয়েছে তা নিয়ে আমরা যথেষ্ঠ সন্দিহান। এছাড়া সাইবার সিকিউরিটি বিষয়ে পর্যাপ্ত লোকবলের সঙ্গে বাজেট ঘাটতি রয়েছে বলেও সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেছেন। ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক স্লোগানে ও সরকারের বিভিন্ন উদ্যোগে দেশের নাগরিক সেবার যে ডিজিটাল ব্যবস্থা বিদ্যমান তা মোটাদাগে হুমকির মুখে বলে আমরা মনে করি। কাজেই আক্রান্ত হবার আগেই সংশ্লিষ্টদের নিরাপত্তা ব্যবস্থার ঝুঁকি চিহ্নিত করা দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলমান ডিজিটাল সেবা সচল রাখতে সংশ্লিষ্ট সকলে কার্যকর পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি।

Previous Post

আইপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

Next Post

নিষিদ্ধ স্কুলের স্কোয়াডে ১১জনই ভাড়াটে ক্রিকেটার

Next Post

নিষিদ্ধ স্কুলের স্কোয়াডে ১১জনই ভাড়াটে ক্রিকেটার

আইয়ুব বাচ্চু

‘মা​’কে নিয়ে আইয়ুব বাচ্চুর সেই গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT