চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষিদ্ধ স্কুলের স্কোয়াডে ১১জনই ভাড়াটে ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 14, মে 2017
in স্পোর্টস
A A

জাতীয় স্কুল টুর্নামেন্টে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের জন্য শামসুল হক স্কুল অ্যান্ড কলেজকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার খবরটি পুরনো। তবে শাস্তির কারণ নিয়ে ধোঁয়াশা ছিল। রোববার সন্ধ্যায় বিসিবি জানাল কোয়ার্টার ফাইনালে ১১জন ভাড়াটে ক্রিকেটার খেলানোয় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল টুর্নামেন্টের সাফল্যমণ্ডিত দলগুলোর একটি শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ। খেলাধুলায় বেশ সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। এবার কুড়াল কলঙ্কও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের স্কোয়াডে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ ১৫ খেলোয়াড়ের ১১জনই রহিরাগত ছাত্র রেখেছিল। যা তদন্তে প্রমাণিত হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জরুরী বৈঠক করে বিসিবির গেম ডেভেলপমেন্টের টেকনিক্যাল কমিটি। অভিযোগেরও সত্যতা পায় তারা। শাস্তি হিসেবে শামসুল হক স্কুলকে টুর্নামেন্ট থেকে ৫ বছর ও দলটির কোচ সাদ্দাম হোসেনকে বিসিবির সবধরনের কোচিং কার্যক্রম থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে। বাই লজের আর্টিকেল ৩-এর ‘সি’ ও ‘ডি’ ধারা লঙ্ঘন করায় এই শাস্তি দেয়া হয়।

স্কুল ক্রিকেটে অংশ নিতে পারে অনূর্ধ্ব-১৬ বয়সী ক্রিকেটাররা। এক্ষেত্রেও নিয়ম ভেঙেছে শামসুল হক। তাদের অন্তত ৭জন খেলোয়াড়ের বয়স ১৬-এর বেশি ছিল বলে বিসিবির তদন্তে উঠে এসেছে। অবৈধ পন্থা অবলম্বন করায় তাই কড়া শাস্তিই পেল রাজধানীর ডেমরার স্কুলটি।

শামসুল হক স্কুল নিষিদ্ধ হওয়ায় তাদের পরিবর্তে সেমিফাইনাল খেলেছে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে রোববার ইসদাইর রাবেয়া হোসেন হাই স্কুলকে ৭৭ রানে হারিয়ে ফাইনালেও উঠে গেছে কোয়ার্টারে হেরে আসা দলটি। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বালিয়াপুর বিদ্যানিকেতন।

গত শুক্রবার জাতীয় স্কুল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শামসুল হক স্কুল ও কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল। ম্যাচটা শামসুল হক স্কুল জিতেছিল ৪ উইকেট। এরপরই বিসিবি তদন্তে বেরিয়ে আসে তাদের জালিয়াতির কথা।

কয়েকদিন আগেই ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৪ বলে ৯২ রান ও ১.১ ওভারে ৬৯ রানের অনাকাঙ্ক্ষিত এক কাণ্ডে দুই ক্লাবকে আজীবন এবং দুই বোলারকে ১০ বছর নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জের কাটতে না কাটতেই দেশের ক্রীড়াঙ্গন দেখল আরেকটি নিষেধাজ্ঞার চিত্র।

Previous Post

সাইবার সিকিউরিটি: বাংলাদেশ কি প্রস্তুত?

Next Post

‘মা​’কে নিয়ে আইয়ুব বাচ্চুর সেই গান

Next Post
আইয়ুব বাচ্চু

‘মা​’কে নিয়ে আইয়ুব বাচ্চুর সেই গান

আপন জুয়েলার্স

আপন জুয়েলার্স নিয়ে ইমেজ সংকটে স্বর্ণ ব্যবসায়ীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT