চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে চোখ রেখে ভারতের বিপক্ষে ফিরতে চান কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 15, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স উল্লাসে ভাসছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টেস্ট-ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স অ্যাশেজে কব্জিতে চোট পেয়েছিলেন। শিরোপা ধরে রাখতে পারলেও ছিটকে যান সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। দলের গুরুত্বপূর্ণ তারকা সেপ্টেম্বরে বিশ্বকাপের ঠিক আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছেন।

ওভালে পাঁচ টেস্টের অ্যাশেজে শেষ ম্যাচের প্রথমদিনে বাঁ-হাতের কব্জির চোটে পড়েন কামিন্স। ম্যাচ শেষে তীব্রতা বুঝতে পারেন। তারপর থেকেই বাঁ-হাতে একটি কাস্ট পরছেন এবং তার ভালো হতে প্রায় ছয় সপ্তাহ লাগবে।

৩০ বর্ষী কামিন্সের পুরোপুরি সুস্থ হতে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে। এজন্য ৭-১৭ সেপ্টেম্বর হতে চলা পাঁচ ওয়ানডের সিরিজে খেলবেন না। কিন্তু ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডেতে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

‘এটা খুব একটা খারাপ না। আরও কিছু সপ্তাহ, তারপর ঠিক হয়ে যাবো। প্রথমদিন আঘাত পাই এবং যখন ব্যাটিং করছিলাম, বেশ ভোগাচ্ছিল। তবে এতটা খারাপ হবে আশা করিনি।’ বলছেন কামিন্স।

অ্যারন ফিঞ্চের পর অধিনায়ক হিসেবে কামিন্সের নাম ঘোষণা করা হলেও মাত্র দুটি ওয়ানডেতে অধিনায়কত্ব করতে পেরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে একটিতে খেলতে পারেননি এবং মায়ের মৃত্যুতে ভারতের বিপক্ষে স্টিভেন স্মিথকে দায়িত্ব দেয়া হয়েছিল।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওভালকামিন্সলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্মিথ
Previous Post

কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হলেন অক্ষয় কুমার

Next Post

সারাদেশে চলমান বৃষ্টিপাত আর কয়দিন থাকবে?

Next Post
বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষ, বাংলাদেশে চলমান বৃষ্টিপাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে চলমান বৃষ্টিপাত আর কয়দিন থাকবে?

বয়স্ক নারী, হাসিনা, একটি ঘরে বসে, স্মৃতি ও ইতিহাসের গল্প. Channel i News - চ্যানেল আই নিউজ

আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে ‘হাসিনা: আ ডটারস টেল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT