চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হলেন অক্ষয় কুমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 15, আগস্ট 2023
in বিনোদন
A A
অক্ষয় কুমার ভারতের নাগরিকত্ব লাভের প্রমাণপত্র দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিক হলেন অভিনেতা অক্ষয় কুমার। মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবসে টুইটারে নাগরিকত্বের সনদ টুইট করেছেন অক্ষয়। লিখেছেন, ‘দিল এবং সিটিজেনশিপ দুটোই এখন হিন্দুস্তানি।’

২০১৯ সালে এক লিডারশিপ সামিট সেশনে অক্ষয় জানিয়েছিলেন শিগগির তিনি ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করবেন। কিছুদিন আগে অক্ষয় কুমার জানিয়েছেন, ভারতীয় নাগরিকত্বের জন্য তিনি আবেদন করেছেন। কিন্তু কোভিডের কারণে আড়াই বছর সময় নষ্ট হয়। অবশেষে তিনি ভারতের নাগরিকত্ব পেলেন।

অক্ষয় কুমারের জন্ম পাঞ্জাবের অমৃতসরে। তার বাবা ছিলেন আর্মি অফিসার। ছোটবেলা থেকেই খেলায় আগ্রহ ছিল অক্ষয়ের। কলেজের পড়াশোনার পাশাপাশি তিনি তায়কোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পান। তারপর থাইল্যান্ডে গিয়ে মার্শাল আর্ট শেখেন। পরে কলকাতায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন অক্ষয়। ঢাকায় একটি হোটেলে শেফের কাজও করেছেন। পরে মুম্বাই ফিরে মার্শাল আর্ট শেখানো শুরু করেন। সেই সময়ে তিনি পরিচালক-প্রযোজকদের নজরে পড়েন।

Dil aur citizenship, dono Hindustani.
Happy Independence Day!
Jai Hind! 🇮🇳 pic.twitter.com/DLH0DtbGxk

— Akshay Kumar (@akshaykumar) August 15, 2023

১৯৯০ এর দশকে অক্ষয়ের ক্যারিয়ার মোটেও সুবিধাজনক অবস্থানে ছিল না। নিজের টানা ১৫ টি সিনেমা বক্স অফিসে হতাশাজনক পারফরম্যান্স করলে তখন তিনি ব্যবসার সন্ধানে কানাডা যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১১ সালে কানাডার নাগরিকত্ব পান তিনি। এরপর থেকেই বিতর্কের মুখে পড়েন অক্ষয়। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনের পূর্বে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের পর অক্ষয় কুমারের নাগরিকত্বের ইস্যু নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

কানাডা থাকাকালীন সময়ে অক্ষয়ের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল। অক্ষয়ের ভাগ্যের চাকা ঘুরে যায় এবং দুটি সিনেমাই বক্স অফিসে সুপারহিট হয়। তখন ভারতে ফিরে আবার সিনেমায় কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

বক্স অফিসে বর্তমানে অক্ষয়ের ‘ওএমজি টু’ ভালো ব্যবসা করছে। এছাড়াও তাকে দেখা যাবে ‘সুরারাই পত্তরু’ ছবিতে যা মুক্তি পাবে ১ সেপ্টেম্বর। তাকে আরও দেখা যাবে অ্যাকশন থ্রিলার ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’তে টাইগার শ্রফের সঙ্গে। ছবিটি ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে। ‘হাউজফুল’-এর ফ্র্যাঞ্চাইজিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এছাড়াও ‘হেরা ফেরি থ্রি’-তে দেখা যেতে পারে তাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: অক্ষয় কুমারকানাডাকানাডার নাগরিকত্বভারত
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় পায়ের রগ কেটে যুবককে হত্যা

Next Post

বিশ্বকাপে চোখ রেখে ভারতের বিপক্ষে ফিরতে চান কামিন্স

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স উল্লাসে ভাসছেন, বিশ্বকাপের জন্য প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে চোখ রেখে ভারতের বিপক্ষে ফিরতে চান কামিন্স

বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষ, বাংলাদেশে চলমান বৃষ্টিপাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে চলমান বৃষ্টিপাত আর কয়দিন থাকবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT