চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন হলো নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:33 অপরাহ্ন 15, জুন 2022
in সম্পাদকীয়
A A
নির্বাচন কমিশন ভবনের বহির্দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নির্বাচন সম্পন্ন করল। কুমিল্লা সিটি কর্পোরেশনসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু ইউনিয়ন পরিষদে ভোট হলো বুধবার। এ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। ভোট শেষ হয় বিকেল ৪টার দিকে।

কুমিল্লায় কিছু অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এবার নির্বাচন চলাকালে কেন্দ্র দখল বা প্রভাব বিস্তারের মতো বড় কোনো ঘটনা নেই। এছাড়া মেয়র বা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কোনো ধরনের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়নি। ভোট শুরুর পর থেকে শেষ পর্যন্ত দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণ। নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা হিসেবে বিষয়টিকে সফলতা হিসেবেই ধরে নেওয়া যায়।

কুমিল্লা সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে ইসি’র জন্য একটি পরীক্ষা কেন্দ্র হিসেবেই বিবেচিত। সেই হিসেবে নির্বাচন কমিশন শুরু থেকে সচেতন ছিল। নিরপেক্ষ থাকার চেষ্টা করেছে। অভিযোগ পেলে তাদের সমাধানের চেষ্টা ছিল লক্ষণীয়। এমনকি স্থানীয় সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার আচরণবি লঙ্ঘন করছেন, এমন অভিযোগ পেয়ে তাকে এলাকা ছাড়ারও নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা কার্যকর হয়েছে কিনা সেটা ভিন্ন বিষয়, তবে নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালনে সচেষ্ট ছিল বলেই প্রতীয়মাণ।

তবে বুধবারের ভোটে কুমিল্লা সিটির বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ও ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পোলিং কর্মকর্তাসহ অন্যদের বিরুদ্ধে কিছু অভিযোগও ছিল। ভবিষ্যতে এসব সমস্যা সমাধানের দিকে নির্বাচন কমিশনকে নজর দিতে হবে। তাহলে ভোট আরও উৎসবমুখর হবে বলে আমাদের আশাবাদ। প্রথম সফলতার ধারাবাহিকতায় এখন থেকেই সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা অব্যাহত রাখতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: কুমিল্লা সিটি নির্বাচননির্বাচননির্বাচন কমিশনসম্পাদকীয়
Previous Post

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের লোগোতে পদ্মা সেতু

Next Post

কায়সার হামিদের ভাই ববি মারা গেছেন

Next Post
প্রসন্ন কায়সার হামিদের ভাই ববি, পুরস্কার হাতে, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কায়সার হামিদের ভাই ববি মারা গেছেন

নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT