চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটি নির্বাচনে নৌকার জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 15, জুন 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচনী কেন্দ্রে ভোটাররা ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইবারের নির্বাচিত মেয়র স্বতন্ত্র প্রার্থী ঘড়ি মার্কার মনিরুল হক সাক্কুকে ৩৪৩ ভোটে হারিয়ে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত।

বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০৩১০ ভোট, মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯৯৬৭ ভোট।  অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ঘাড়া মার্কায় পেয়েছেন ২৯০৯৯ ভোট।

এর আগে, শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়ে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। নির্বাচন চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই সিটিতে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে।

সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয়বারের ভোট। এর আগে দু’বার ভোটে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচন হন।

কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম রয়েছে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয় ১২ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন রয়েছে ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এর বাইরে সাধারন ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে রয়েছে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসার, ব্যাটনিয়ান আনসারসহ গ্রম পুলিশের সদস্য। বলা যায়, পুরো সিটি এলাকা নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। এই প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভিতরে বসানো হয় সিসি ক্যামেরা।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে ২২ হাজার নতুন ভোটার।

Tags: Monirul Haque Sakkuআরফানুল হক রিফাতমনিরুল হক সাক্কু
Previous Post

কায়সার হামিদের ভাই ববি মারা গেছেন

Next Post

অপর ধর্মের অবমাননা সাম্প্রদায়িক সংঘাতের সূচনা: ১৭ বিশিষ্ট নাগরিক

Next Post
বাংলাদেশের নাগরিকদের ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক সংঘাতের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অপর ধর্মের অবমাননা সাম্প্রদায়িক সংঘাতের সূচনা: ১৭ বিশিষ্ট নাগরিক

সাক্কু সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পেছনে অন্যরা দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

'অজ্ঞাত ফোন' পেয়ে রিটার্নিং কর্মকর্তা ফল পাল্টে দিয়েছেন: সাক্কু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT