চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর বোনাস কাটল ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 19, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে রাজত্ব ফেরানোসহ চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করতে গত মৌসুমে ফের নিজেদের পুরনো ভরসা ক্রিস্টিয়ানো রোনালদোকে ডেকে আনে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ড প্রীতির কারণে বার্ষিক ১২.৫ মিলিয়ন পাউন্ডেই তিন বছরের জন্য খেলতে রাজি হয়ে যান পর্তুগিজ সুপারস্টার। মাঠে অবশ্য সেই চিরচেনা ক্ষীপ্রতা দেখাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ভেস্তে যায় রেড ডেভিলদের। সেজন্য সিআর সেভেনের বেতনের সাথে পাওনা ১ মিলিয়নের বোনাসে কাট দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

রেড ডেভিলদের সাথে নয়া চুক্তিতে সপ্তাহে ৪ লাখ ৭৫ হাজার পাউন্ড পাওয়ার কথা ছিল রোনালদোর। সেখানে ৪ লাখ ২৫ হাজার পাউন্ডে তাকে রাজি করিয়েছে ক্লাবটি। তাতে গত মৌসুমের ১ মিলিয়ন পাউন্ড বোনাস মিস করতে হচ্ছে মহাতারকাকে।

গত মৌসুমে রোনালদোর পাশাপাশি জাডেন সানচো এবং রাফায়েল ভারানেকে ওল্ড ট্রাফোর্ডে যুক্ত করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন বিদায়ী কোচ ওলে গানার শোলসেয়ার। সেই স্বপ্নে জল ঢেলে দলটি লিগ শেষ করে ৬ নম্বরে থেকে।

ম্যানচেস্টার সমর্থকদের মতো তাই কপাল পুড়েছে রোনালদোরও। চ্যাম্পিয়ন্স লিগের রাজা এ মৌসুমে মিস করবেন মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগে খেলা। সে কারণে দলবদলের শেষ সময়ে এসে জোড় চেষ্টা চালাচ্ছেন ক্লাব ছাড়তে। যেকোনো মূল্যে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান ৩৭ বর্ষী।

রোনালদোকে পেতে কাড়িকাড়ি অর্থের পসরা সাজিয়ে বসেছিল সৌদি আরবের একটি ক্লাব। সাড়া দেননি তিনি। তাকে নিয়ে রয়েছে বহু গুজব। শেষপর্যন্ত কোথায় ভিড়বে রোনালদোর তরী এখনই বলা যাচ্ছে না। রোনালদো যে বিক্রির জন্য নয়, সে কথা রোজই মনে করিয়ে দিচ্ছেন রেড ডেভিলদের নয়া কোচ এরিক টেন হাগ।

‘আমি খুব ভালোভাবে অবগত আছি, তার কাছে বিকল্প রয়েছে। আমি এখানে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু ফুটবলে এটি স্বল্পমেয়াদী। আমাদের শুরু থেকেই জিততে হবে। তাই আমি এতটা দূরে তাকাচ্ছি না। রোনালদো বিক্রির জন্য নয়। গর্তুগালে নিজ বাড়িতে অবস্থান করলেও সে ফিটনেস হারাবে না। সে প্রশিক্ষণ নিচ্ছে, কেননা সে একজন পেশাদার ফুটবলার।’ বলেছেন টেন হাগ।

Tags: এরিক টেনপর্তুগালম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

যে ঘটনায় দুঃখ পেয়েছেন অনন্ত জলিল

Next Post

শেষ ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

Next Post
জনপ্রিয় সংবাদ portal চ্যানেল আই অনলাইন এর ছবি, জনসমাগম ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

বার্সার ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খেলোয়াড় কেনার নেশায় পেয়ে বসেছে বার্সাকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT