চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড় কেনার নেশায় পেয়ে বসেছে বার্সাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:33 অপরাহ্ন 19, জুলাই 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সার ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিকভাবে নাজুক অবস্থায় থাকা বার্সার সুদিন ফিরতে শুরু করছে। চলতি দলবদলে ক্লাবটিতে বেশকিছু নতুন মুখ দেখে সেটা আঁচ করা যাচ্ছে। ফ্রি এজেন্ট হিসেবে ফ্রেঙ্ক কেসি এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে ন্যু ক্যাম্পে আনার পর ব্রাজিলিয়ান রাফিনহাকেও কেনা সম্ভব হচ্ছে। বায়ার্ন থেকে রবার্ট লেভান্ডোভস্কিকে বরণ করে নেয়ার অপেক্ষা শেষের পথে। নতুন খবর, আক্রমণের সাথে সামঞ্জস্য রেখে রক্ষণদুর্গ শক্তিশালী করতে চাইছেন জাভি। তাতে আরও খেলোয়াড়র কিনতে চলেছে বার্সা।

ডেনিশ তারকা ক্রিস্টেনসেন সামলাবেন বার্সার রক্ষণ। তবে আসছে মৌসুমে বার্সার সুদিন ফেরাতে মাঠের ফুটবলারের সাথে সাইড বেঞ্চও হওয়া চাই শক্তিশালী। বার্সাকে চেনাছন্দে ফিরিয়ে আনতে রক্ষণ নিয়ে আরও কাজ করতে চান সভাপতি হুয়ান লাপোর্তাও।

‘এখন আমরা প্রতিরক্ষা নিয়ে কাজ করতে যাচ্ছি। জাভি আমাদের খেলোয়াড়দের এ বিষয়ে সতর্ক করেছে এবং আশা করছি তারা বার্সা সমর্থকদের আনন্দ দিতে পারবে। লেভান্ডোভস্কিকে চুক্তি করাতে আমরা পিএসজি এবং চেলসির মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তবে সে সর্বোচ্চ চাপ সহ্য করেও এখানে আসতে চেয়েছিল, যার জন্য তার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে।’

নতুন ফুটবলার আসার পর এখন অনেকটাই শক্তিশালী বার্সার আক্রমণভাগ। কেবল আক্রমণ করলে তো আর চলবে না, প্রতিপক্ষের পাল্টা আক্রমণের জবাবটাও হওয়া চাই জুতসই, তাতেই না দল হিসেবে মিলবে সাফল্য। সে ভাবনা থেকে জাভিকে একটি শক্তিশালী দল উপহার দিতে চান লাপোর্তা।

‘আমরা একটি প্রতিযোগিতামূলক দল বানাতে চাই। জাভিকে একটি ভালো দল তৈরির মতো খেলোয়াড় দিতে চাই এবং মনে করি আমরা সঠিক পথেই রয়েছি।’

নতুন করে লার্পোতার থেকে এমন কথা শোনার পর রক্ষণে চেলসির দুই মুখ মার্কোস আলোনসো ও সেজার আসপিলিকুয়েতাকে ন্যু ক্যাম্পে দেখছেন সমর্থকরা। অন্যদিকে হুলেস কৌন্ডেকে নিয়ে আগে থেকেই পরিকল্পনা করে আসছিলেন জাভি। এরইমধ্যে ফরাসি তারকা কৌন্ডেকে পেতে ৫৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয়া হয়ে গেছে। মোনাকোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাইও হেনরিকের দিকেও চোখ রাখছেন জাভি।

Tags: কৌন্ডেজাভিবার্সালাপোর্তালেভান্ডোভস্কি
Previous Post

শেষ ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

Next Post

শফিকের সেঞ্চুরিতে জয়ের মঞ্চ গড়েছে পাকিস্তান

Next Post
শফিকের সেঞ্চুরির মাধ্যমে পাকিস্তান জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শফিকের সেঞ্চুরিতে জয়ের মঞ্চ গড়েছে পাকিস্তান

বিল্ডিং ধ্বংসের জন্য নির্মাণ যন্ত্রের সাহায্যে ভাঙচুর চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলাম মাওলা রনির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT