চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ সেরা একাদশে রিশাদ, অধিনায়ক রশিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 29, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে প্রস্তুত, অধিনায়ক রশিদ নেতৃত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ একমাসের লড়াই শেষে টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ফাইনালের মঞ্চ প্রস্তুত, প্রথমবার শিরোপার লড়াইয়ে নামবে সাউথ আফ্রিকা। প্রতিপক্ষ প্রতিযোগিতার প্রথম চ্যাম্পিয়ন ভারত। হাইভোল্টেজ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হওয়ার আগেই পুরো আসরে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন, অধিনায়ক আফগান তারকা রশিদ খান।

ব্রিজটাউনে কেনসিংটন ওভালে শনিবার রাতে টিম ইন্ডিয়ার বিপক্ষে নামবে প্রোটিয়া বাহিনী। ২৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ফাইনালের আগে দেয়া বিশ্বকাপের সেরা একাদশে অস্ট্রেলিয়ার কেবল দুইজনকে রাখা হয়েছে। সেরা একাদশে ভারতের সর্বোচ্চ তিনজন ক্রিকেটার স্থান পেয়েছেন। এছাড়া দুইজন আফগানিস্তানের ও একজন করে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের। দলে নেই সেমিফাইনাল খেলা ইংল্যান্ডের কেউই। এমনকি সুযোগ পাননি নিউজিল্যান্ড ও পাকিস্তানের কেউ।

ওপেনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং রোহিত শর্মা। আসরে দারুণ ছন্দে থাকা হেডের ব্যাট থেকে ৭ ম্যাচে আসে ২৫৫ রান। সমান ম্যাচ রোহিত করেছেন ২৪৮ রান। তিন নম্বর ব্যাটার হিসেবে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানকে। এরপর আছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এবং ভারতের হার্দিক পান্ডিয়া।

স্পিন আক্রমণে আক্রমণে আফগানিস্তানের রশিদ খান এবং বাংলাদেশের রিশাদ হোসেন। সবমিলিয়ে ৭ ম্যাচে ২৫ ওভার বোলিং করেছেন রিশাদ। যেখানে ২১ বর্ষী এই স্পিন অলরাউন্ডার ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন, যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), অ্যারন জোন্স, মার্কাস স্টয়নিস, হার্দিক পান্ডিয়া, রশিদ খান (অধিনায়ক), রিশাদ হোসেন, এনরিখ নর্টজে, জাসপ্রিত বুমরাহ ও ফজলহক ফারুকি।

Tags: আফগানিস্তানক্রিকেট অস্ট্রেলিয়াপুরানবাংলাদেশভারত২৪রশিদরিশাদরোহিতলিড স্পোর্টস
Previous Post

সামনের ছবিগুলো ‘তুফান’ এর চেয়ে কম হবে না: শাকিব

Next Post

মার্করাম বিশ্বকাপে অপরাজিত অধিনায়ক, জিতেছেন শিরোপা

Next Post
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্করাম বিশ্বকাপে অপরাজিত অধিনায়ক, জিতেছেন শিরোপা

বিশ্বব্যাংকের লোগো সহ ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বে টার্মিনাল প্রকল্পে বিশ্বব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ পাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT