চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:57 পূর্বাহ্ন 13, আগস্ট 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ব্যক্তি ক্রেডিট কার্ড দিয়ে পণ্য বা সেবা কেনাকাটা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত এক বছরে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল অবকাঠামোর পাশাপাশি অর্থনৈতিক দুরবস্থা ও মূল্যস্ফীতিও ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বনিক বার্তা জানিয়েছে, প্রতি মাসে কার্ড ব্যবহারের ধরন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ গতকাল প্রকাশিত জুনের পরিসংখ্যানে দেখা গেছে, ওই মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা। এক বছর আগে ২০২৫ সালের জুনে ছিল ৩ হাজার ১১৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে প্রায় ১ হাজার ৩৪৭ কোটি টাকা, প্রবৃদ্ধির হিসাবে যা ৪৩ দশমিক ২৪ শতাংশ। এসব লেনদেনের ৯১ দশমিক ১১ শতাংশই ব্যবহার হয়েছে কেনাকাটায়। এর বাইরে নগদ টাকা উত্তোলনে ৭ দশমিক ১১ ও অর্থ স্থানান্তরে ব্যবহার হয়েছে ১ দশমিক ৭৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ক্রেডিট কার্ডে ৯০ শতাংশেরও বেশি লেনদেন কেনাকাটায় ব্যবহৃত হলেও খাতসংশ্লিষ্টরা বলছেন, ক্রেডিট কার্ড থেকে মোবাইলভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোয় টাকা লেনদেন ই-কমার্সের কেনাকাটা হিসেবে শ্রেণীভুক্ত হয়। এতে লেনদেনের বড় একটি অংশ আসলে কেনাকাটায় ব্যবহৃত হয় কিনা তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। দেশে ক্রেডিট কার্ডসেবায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে সিটি ব্যাংক পিএলসি। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় কার্ডসেবা আমেরিকান এক্সপ্রেস বা অ্যামেক্স কার্ডের একমাত্র বাংলাদেশী প্রতিনিধি সিটি ব্যাংক। এই কার্ডের মাধ্যমেই তারা তাদের ক্রেডিট কার্ডের সেবা বিস্তৃত করেছে। যদিও ভিসা, মাস্টারকার্ডসহ অন্যান্য সেবাও রয়েছে। বর্তমানে দেশে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ইস্যু করেছে সিটি ব্যাংক। তাদের ক্রেডিট কার্ডের সংখ্যা ৭ লাখ ২৩ হাজার ৮৩০।

ছবি: বণিক বার্তা

ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. অরূপ হায়দার বলেন, দেশের ক্রেডিট কার্ডে লেনদেন বাড়ছে, এটি সত্য। তবে বিষয়টিকে এত সাদামাটাভাবে দেখা উচিত হবে না। এমএফএসে অ্যাড মানি ই-কমার্স লেনদেন হিসেবে অন্তর্ভুক্ত হয়। এ অর্থ পরে কেনাকাটায় ব্যবহার হয় নাকি নগদ উত্তোলন হয়, তা নিশ্চিত করে বলা যায় না। গত বছর সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের গড় প্রবৃদ্ধি ১৫-১৮ শতাংশ হলেও বর্তমানে সেটি প্রায় ৩০-৩২ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এমএফএস লেনদেনও বেড়েছে প্রায় ৪৬ শতাংশ। এর বাইরেও নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়া, কিউআরের প্রসার বেড়ে যাওয়া এবং ছোট ছোট লেনদেন বাড়ার ফলেও সার্বিক প্রবৃদ্ধি হয়েছে।

দেশে কয়েক বছর ধরেই উচ্চ মূল্যস্ফীতি চলছে। সে অনুসারে মানুষের বেতন বাড়েনি, উল্টো কর্মসংস্থানে তৈরি হয়েছে নানা চাপ। অনেকেই ধারদেনা ও ঋণ নিয়েই সংসার চালাচ্ছেন। আগে মানুষ কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড নিলেও বর্তমান পরিস্থিতি একই রকম নয়। ক্রেডিট কার্ডে ঋণ পেতে কোনো ধরনের জামানত রাখতে হয় না। ফলে অনেকেই এখন ক্রেডিট কার্ড থেকে ঋণ নিয়েও সংসার চালাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যেও এর যথার্থতা পাওয়া যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ক্রেডিট কার্ডের ঋণ স্থিতি ছিল প্রায় ৮ হাজার ৯৩৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরের মে মাসে এ স্থিতি দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৪ কোটি টাকায়। অর্থাৎ প্রায় তিন বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডের ঋণ স্থিতি প্রায় দেড় গুণ হয়েছে।

বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত তৌফিকুল ইসলাম। আগে ওয়ান ব্যাংকের একটি ক্রেডিট কার্ড থাকলেও সম্প্রতি তিনি সিটি ব্যাংক থেকে আরেকটি কার্ড নিয়েছেন। কার্ড হাতে পাওয়ার পরই সেখান থেকে পুরো টাকা উত্তোলন করে তিনি ঋণ পরিশোধ করেছেন। তৌফিকুল বলেন, আমার প্রচুর টাকা ঋণ হয়ে গিয়েছিল। ব্যাংক থেকে ঋণ নিতে গেলে জামানত দেখাতে হয়। কিন্তু ক্রেডিট কার্ডে জামানত লাগে না। ফলে আমি আরেকটি কার্ড নিয়ে সেখান থেকে এমএফএসে টাকা নিয়ে আমার ধার শোধ করেছি। এখন মাসে মাসে মিনিমাম ডিউ দিয়ে তা সচল রাখব।

দেশের ডিজিটাল লেনদেনের অবকাঠামো বাড়ার কারণেই ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, বর্তমানে দেশে কিউআর কোডসহ সার্বিক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। মার্চেন্ট পর্যায়ে পিওএস মেশিনের পরিধি বৃদ্ধি এবং এমএফএসের সঙ্গে ব্যাংকিং চ্যানেলের ইন্টারঅপারেবিলিটি তৈরি হওয়ায় মানুষ এখন নগদ টাকার চেয়ে কার্ড বা ডিজিটাল মাধ্যমে লেনদেনে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এটি দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যকে আরো গতিশীল করছে।

Tags: ক্রেডিট কার্ডডিজিটাল লেনদেন
Previous Post

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

Next Post

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

Next Post
বাংলাদেশের আকাশে সূর্যাস্তের সময় চাঁদ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি কালো স্যুট ও লাল টাই পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT