চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টা কাছে সিপিজের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
CPI logo with flame symbol and 'Committee to Protect Journalists' text. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মানবাধিকার দিবসের আগে বাংলাদেশে আটক ৪ সাংবাদিককে মুক্তির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রেস স্বাধীনতা সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

সোমবার ৮ ডিসেম্বর পাঠানো এক চিঠিতে সিপিজে জানায়, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে হত্যার অভিযোগে গ্রেপ্তার রাখা হয়েছে, যা অবিশ্বাসযোগ্য, প্রমাণহীন এবং তাদের সাংবাদিকতা ও অনুমিত রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে প্রতিশোধমূলক বলে মনে হচ্ছে।

চিঠিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা সাংবাদিকদের পরিবার উদ্ধৃত তথ্য তুলে ধরে সিপিজে জানায়, তারা মাত্র ৩৬ বর্গফুটের ছোট সেলে বন্দী থাকেন। যেখানে দরজার পরিবর্তে লোহার গ্রিল থাকায় শীত ও মশার আক্রমণের মুখে পড়ছেন। কংক্রিটের মেঝেতে বিছানা ছাড়া ঘুমাতে হয়, খাবার পর্যাপ্ত নয় এবং চিকিৎসাসেবাও চরমভাবে অপ্রতুল।

এছাড়া সাংবাদিকদের আইনজীবী জেড আই খান পান্নার বিরুদ্ধেও সম্প্রতি হত্যার অভিযোগ আনা হয়েছে বলে চিঠিতে উদ্বেগ জানানো হয়।

সিপিজে চিঠিতে উল্লেখ করে, বাংলাদেশ সংবিধানের ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত, একইভাবে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদেও তা স্বীকৃত। সংস্থাটির মতে, বাংলাদেশকে অবশ্যই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

আসন্ন ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সিপিজে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছে, এমন পদক্ষেপ নিতে যাতে বাংলাদেশে আটক সাংবাদিকরা পরিবারে ফিরতে পারেন এবং কাজে ফিরতে পারেন।

সিপিজে জানায়, চলতি বছর মালয়েশিয়ায় গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম কনফারেন্সে বিশ্বজুড়ে ১০০টির বেশি দেশের দেড় হাজারেরও বেশি সাংবাদিক এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে।

চিঠির শেষে সিপিজে লিখেছে, এই বিষয়ে আপনার ব্যক্তিগত মনোযোগ বাংলাদেশে মানবিক শাসন, ন্যায়বিচার ও উন্মুক্ত জনপরিসরের প্রতি অঙ্গীকারকে শক্তভাবে তুলে ধরবে।

Tags: কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসমানবাধিকার দিবসসিপিজে
Previous Post

সালমানের জন্য বিশ্নোইয়ের নিশানায় এই অভিনেতা

Next Post

অধিনায়ক হয়েই ফিরছেন কামিন্স, অ্যাশেজ শেষ হ্যাজেলউডের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হয়েই ফিরছেন কামিন্স, অ্যাশেজ শেষ হ্যাজেলউডের

সাকিব আল হাসান ও অন্য একজন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব বাদ আইপিএল নিলামে, আছেন বাংলাদেশের ৭ জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT