চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের জন্য বিশ্নোইয়ের নিশানায় এই অভিনেতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 09, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
দুই জনপ্রিয় অভিনেতা, একজন হাত তুলে অন্যজন প্রণাম করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান খানের সংস্পর্শে থাকা মানেই কি প্রাণের আশঙ্কা? সাম্প্রতিককালে একের পর এক ঘটে যাওয়া ঘটনা যেন তেমনই ইঙ্গিত করছে। যারাই অভিনেতার কাছে গিয়েছেন, তারাই গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। এবার খবর উঠেছে, সেই তালিকায় নতুন সংযোজন পবন সিংহ।

অভিনেতা-রাজনীতিবিদ সদ্য যোগ দিয়েছিলেন ‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে। সেখানে সালমানের সঙ্গে পর্দাভাগ করেন। অভিনেতা-রাজনীতিবিদ জানিয়েছেন, তারপর থেকেই ক্রমাগত ফোন, খুনের হুমকিবার্তা পাচ্ছেন! কখনও তার সহকারীদের কাছে ফোন আসছে। কখনও হোয়াটসঅ্যাাপ বার্তা।

সংবাদমাধ্যমকে পবন নিজে জানিয়েছেন, বার্তাপ্রেরক বার বার কুখ্যাত গ্যাংস্টারের দলীয় সদস্য হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। শুধুই হুমকি নয়, মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগও করেছেন তিনি।

এরপরেই অভিনেতা-রাজনীতিবিদ প্রশাসনের দ্বারস্থ হন বলে খবর। অভিযোগ দায়ের করেন ওশিয়ারা থানায়। পুলিশ আধিকারিক দীক্ষিত গেদাম লিখিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পবন সিংহের পক্ষ থেকে তার আপ্তসহায়ক এন কুমার সিংহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে লেখা, পবন সিংহের এক দলীয় সদস্য প্রিয়াংশু সিংহ রবিবার রাত থেকে ক্রমাগত ফোন এবং হুমকি পাচ্ছেন। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছে বলে অভিযোগ।

বার্তাপ্রেরক নিজেকে লরেন্স বিশ্নোইয়ের দলীয় সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।- ফ্রি প্রেস জার্নাল 

Tags: অভিনেতারাজনীতিবিদসালমান খান
Previous Post

দুবাইয়ের নতুন চমক আইকনিক ভবন ‘দ্য সিম্ফনি’

Next Post

সাংবাদিকদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টা কাছে সিপিজের চিঠি

Next Post
CPI logo with flame symbol and 'Committee to Protect Journalists' text. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের মুক্তি দিতে প্রধান উপদেষ্টা কাছে সিপিজের চিঠি

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক হয়েই ফিরছেন কামিন্স, অ্যাশেজ শেষ হ্যাজেলউডের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT