চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সিপিবির শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 26, মার্চ 2024
in রাজনীতি
A A
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় সিপিবির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে ১৯৭২ সালের সংবিধানের মূল ভিত্তি গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

তিনি রাজনীতিতে ধর্মের ব্যবহার ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়ে বলেন, সিপিবি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করছে, নীতিনিষ্ঠভাবে এই লড়াই অব্যাহত রাখবে।

সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশ আজ দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্নীতিবাজ, লুটপাটকারী ও সিন্ডিকেটের হাতে বন্দি। এদের হাত থেকে দেশকে উদ্ধার করতে মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ ঘটাতে হবে।

তিনি বলেন, দেশে আজ বৈষম্য চরম আকার ধারণ করেছে। সরকারি তথ্য বলছে, দেশে ৪ কোটি লোক ধার করে খাবার খাচ্ছে। বিভিন্ন সময় ক্ষমতায় থাকা এবং এখনকার ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলো দেশের এই অবস্থা সৃষ্টি করেছে। এদের হাত থেকে মুক্তি পেতে নীতিনিষ্ঠ রাজনীতির বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে হবে।

এ সময় নেতৃবৃন্দ আরও বলেন, আমরা এক গণতন্ত্রহীন ভয়ের পরিবেশে আছি। অরাজনৈতিক, সাম্প্রদায়িক অপশক্তির দাপট চলছে। কর্তৃত্ববাদী শাসন আমাদের উপরে ভর করে আছে। মুক্তিযুদ্ধের অন্যতম স্বপ্ন গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার শপথের মধ্য দিয়েই আমরা আজকের স্বাধীনতা দিবস পালন করছি।

এ সময় সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, আসলাম খান, ডা. সাজেদুল হক রুবেল, লাকী আক্তার, জাহিদ হোসেন খানসহ সিপিবির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও গণসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় স্মৃতিসৌধবাংলাদেশ কমিউনিস্ট পার্টিবীর শহীদশ্রদ্ধাসিপিবিস্বাধীনতা দিবস
Previous Post

ফিল্মফেয়ার বাংলায় জয়া-অপি-ফারিণদের চমক

Next Post

দুই পরিবর্তনে শুরুর একাদশ সাজাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে, প্রস্তুতি নিচ্ছে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই পরিবর্তনে শুরুর একাদশ সাজাল বাংলাদেশ

মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে রফিক-ঝড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT