চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে রফিক-ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 26, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ফুটবলাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবারও প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১০ ওভারের ম্যাচ ঘিরে মঙ্গলবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়াম হয়ে ওঠে সাবেক ক্রিকেটারদের মিলনমেলার মঞ্চ। পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজনে শামিল হন ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

২৬ মার্চ— বিশেষ দিনটিকে স্মরণ করে প্রতিবছরের মতো মাঠে গড়ায় লাল ও সবুজ দলের ব্যানারে সাবেক ক্রিকেটারদের লড়াই। যেখানে মোহাম্মদ রফিকের সবুজ দলকে ১১ রানে হারায় নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বাধীন লাল দল। হারলেও অনবদ্য ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রফিক। ১০ ওভারের ম্যাচে ১২১ রান তাড়ায় ওপেনিংয়ে নেমে ৩৩ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি।

খেলোয়াড়ি জীবনে রফিক ছিলেন মারমুখী ব্যাটার। ৫৩ বছর বয়সী সাবেক ক্রিকেটার এখন কোচের ভূমিকায় থাকলেও খেলার সুযোগ পেলেই ব্যাট হাতে ঝড় তোলেন নিয়মিত, আর বল হাতে উইকেট তো দখল করেনই।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দুর্জয়ের নেতৃত্বাধীন লাল দল। ওপেনার হান্নান সরকার ফিরে যান ১০ রান করে। খুব বেশি সময় ক্রিজে ছিলেন না বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপিও। পরে ফয়সাল হোসেন ডিকেন্স এবং তুষার ইমরানের ব্যাটে ভর করে এগোতে থাকে দলটি। ডিকেন্স ১৭ বলে ৩৪ রান ও তুষার ১৬ বল খেলে করেন ৩১।

শেষদিকে ১১ বলে ২০ রানের ক্যামিও খেলেন আব্দুর রাজ্জাক। নির্ধারিত ১০ ওভার শেষে লাল দল সংগ্রহ করে ১২০ রান। দুটি উইকেট নেন জাভেদ ওমর।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন সবুজ দলের দুই ওপেনার। মোহাম্মদ রফিক রীতিমত ঝড় তোলেন। শেষপর্যন্ত আর ম্যাচ জিততে পারেননি।

নির্ধারিত ১০ ওভারে বিনা উইকেটে ১০৯ রান তুলতে সমর্থ হয় সবুজ দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১১ রানে হারতে হয় তাদের। রফিক ফিফটি পেরলেও জাভেদ ওমর ৪০ রানে থামেন।

Tags: ২৬ মার্চপ্রীতি ম্যাচমিরপুরলাল সবুজলিড স্পোর্টসস্বাধীনতা দিবস
Previous Post

দুই পরিবর্তনে শুরুর একাদশ সাজাল বাংলাদেশ

Next Post

ঘুরে দাঁড়ালেন প্রভাস, মোটা অঙ্কে বিক্রি হচ্ছে পরের ছবি!

Next Post
প্রভাসের নতুন সিনেমার চরিত্রে তিনি শক্তিশালী ও দৃষ্টিনন্দন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুরে দাঁড়ালেন প্রভাস, মোটা অঙ্কে বিক্রি হচ্ছে পরের ছবি!

বাংলাদেশ ও ভূটানের পতাকা উড়ছে আকাশে, বন্ধুত্বের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই ভুটান যেভাবে বাংলাদেশের বন্ধু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT