চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩০ বছরের যাত্রায় ইতিহাস গড়ে নতুন সভাপতি কভেন্ট্রি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:36 পূর্বাহ্ন 21, মার্চ 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বিশ্ব নেত্রী বক্তৃতা দিচ্ছেন, হাসিমুখে, পেশাদার পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের যাত্রায় উজ্জ্বল ইতিহাসের দেখা মিলল। প্রথম নারী ও প্রথম আফ্রিকান হিসেবে সভাপতি নির্বাচিত হলেন জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী সাবেক সাঁতারু ক্রিস্টি কভেন্ট্রি। ২০১৮ থেকে জিম্বাবুয়ের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগামী ২৩ জুন অলিম্পিক দিবস। সেদিন থমাস বাখের থেকে দায়িত্ব বুঝে নেবেন।

২০১৩ থেকে আইওসির সভাপতি থাকা থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন অলিম্পিকে দুবারের স্বর্ণীজয়ী ৪১ বর্ষী কভেন্ট্রি। গ্রিসে আইওসির ১৪৪তম সভায় হয়ে যাওয়া ভোটাভুটিতে ৯৭ এর মধ্যে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। সভাপতি নির্বাচনে প্রার্থী ছিলেন ৭ জন।

প্রথম রাউন্ডেই মোট ভোটের বেশিরভাগ ঝুলিতে পুরে সভাপতি নির্বাচিত হন কভেন্ট্রি। আইওসির নির্বাচন নিয়ম হল, প্রদত্ত ভোটের অর্ধাংশের বেশি কোনো প্রার্থী না পেলে দ্বিতীয় রাউন্ডে গড়ায় ভোটযুদ্ধ। সেটি পর্যন্ত যেতেই হয়নি সংস্থাটির প্রথম নারী সভাপতি পাওয়ার দিনে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) দশম সভাপতি হলেন কভেন্ট্রি। ৮ বছরের জন্য গুরুত্বপূর্ণ পদটি সামলাবেন। তিনি ২০০০ সিডনি আসর থেকে টানা পাঁচ অলিম্পিকে অংশ নিয়েছেন। ২০০৪ এথেন্স অলিম্পিকে একটি সোনার পদকসহ ৩ পদক জিতেছিলেন। ২০০৮ বেইজিং অলিম্পিকে ধারাবাহিকতা রাখেন, একটি সোনাসহ ৪ পদক জেতেন। তার স্বর্ণপদক দুটি এসেছে ২০০ মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে। ২০১৬ রিও অলিম্পিক খেলে অবসর নেন কৃতি এ অ্যাথলেট।

Tags: আইওসিআন্তর্জাতিক অলিম্পিক কমিটিজিম্বাবুয়েথমাস বাখলিড স্পোর্টস
Previous Post

মার্চের ১৯ দিনেই ২২৫ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ডের সম্ভাবনা

Next Post

২৯ রমজানে দেখা যাবে না ঈদের চাঁদ

Next Post
চাঁদ ও গাছে ভরা পাহাড়ের silhouette রাতের আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৯ রমজানে দেখা যাবে না ঈদের চাঁদ

নিরাপত্তা প্রহরীর মুখাবয়ব, গ্লাস ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানে যুবককে গুলি করে হত্যার নেপথ্যে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT