চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে যুবককে গুলি করে হত্যার নেপথ্যে ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 21, মার্চ 2025
in - সেমি লিড, অপরাধ
A A
নিরাপত্তা প্রহরীর মুখাবয়ব, গ্লাস ও জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারনেট ব্যবসার বিরোধের জেরে রাজধানীর গুলশানে সুমন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পরিবার। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের আগে ও পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে পুলিশ প্লাজার পাশে ফজলে রাব্বী পার্কের কোণায় সুমনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: সুমন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজনের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার পর পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

পরিবারের অভিযোগ, ব্যবসায়িক বিরোধের জেরে সুমনকে হত্যা করা হয়েছে। তারা জানান, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি।

সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া অভিযোগ করে বলেন, মহাখালীর টিবি গেট এলাকায় প্রিয়জন নামে সুমনের একটি ইন্টারনেট ব্যবসা রয়েছে। সুমনের সঙ্গে অন্য গ্রুপের ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল।

নিহতের স্ত্রী মৌসুমী বলেন, সুমন ইন্টারনেটের ব্যবসা করত। মহাখালী এলাকায় সংযোগ দিতো। বিরোধী পক্ষ নানা হয়রানি করে তাকে ব্যবসা ছাড়তে বাধ্য করেছে। সব লাইন কেটে দেয় তারা।

এ ঘটনায় ডিএমপির গুলশান বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডিবি ও র‍্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

গুলশান থানার উপ-পরিদর্শক এসআই মারুফ আহমেদ জানান, নিহত সুমনের মাথায়, বুকের বামপাশে গুলির ক্ষত চিহ্ন রয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

এদিকে, নিহত সুমনের স্ত্রীর বড় ভাই মো. বাদশা মিয়া রুবেল জানান, সুমন এক ছেলে এক মেয়ের জনক। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডের আগে ও পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।

Tags: গুলশান থানাঢাকা মেডিকেল কলেজ হাসপাতালপুলিশ প্লাজাসুমন
Previous Post

২৯ রমজানে দেখা যাবে না ঈদের চাঁদ

Next Post

দীর্ঘ হলো ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি

Next Post
বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা সংবাদ সম্মেলনে speaking করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ হলো ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি

চ্যানেল আই অনলাইন ঈদের সিনেমা নিয়ে জমজমাট প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের সিনেমা নিয়ে জমজমাট প্রচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT