চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে বিভিন্ন দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ঝুঁকির মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে রাখা স্বর্ণের মজুত অন্যত্র সরিয়ে নিচ্ছে কয়েকটি দেশ। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিউইয়র্ক ও কানাডায় রাখা ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ২ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডশে ব্যাংক (ডিএনবি) এক বিবৃতিতে জানায়, ‘ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার’ কারণে স্বর্ণের মজুত উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে আরও ভারসাম্যপূর্ণভাবে ছড়িয়ে রাখা হচ্ছে। এতে ঝুঁকি কমার পাশাপাশি সংকটের সময় স্বর্ণ দ্রুত ব্যবহারের সুযোগ বাড়বে।

ডিএনবি জানায়, লন্ডনে ব্যাংক অব ইংল্যান্ডে রাখা স্বর্ণ আধুনিক আন্তর্জাতিক বাণিজ্য মানদণ্ড পূরণ করে। এটি বিশ্বের সবচেয়ে সহজে লেনদেনযোগ্য স্বর্ণ হওয়ায় সংকটের সময় দ্রুত ব্যবহার করা সম্ভব হবে।

নতুন করে স্বর্ণ সরানোর আগে নেদারল্যান্ডসের মোট স্বর্ণের ৩১ দশমিক ৩ শতাংশ ছিল নিউইয়র্কে এবং ১৯ দশমিক ৭ শতাংশ ছিল কানাডার অটোয়ায়। স্থানান্তরের পর দুই জায়গাতেই থাকবে ১৮ দশমিক ৫ শতাংশ করে। অন্যদিকে লন্ডনে রাখা স্বর্ণের পরিমাণ ১৮ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ১ শতাংশ হবে। দেশটির আরও ৩০ দশমিক ৮ শতাংশ স্বর্ণ নেদারল্যান্ডসেই সংরক্ষিত রয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নেওয়া দ্বিতীয় ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। এর আগে জানুয়ারিতে ফ্রান্স একই ধরনের পদক্ষেপ নেয়।

ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা ১২৯ টন স্বর্ণ বিক্রি করে। এই পরিমাণ ছিল দেশটির মোট স্বর্ণের মজুতের প্রায় ৫ শতাংশ।

স্বর্ণ বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে ফ্রান্স ইউরোপে সমপরিমাণ নতুন স্বর্ণ কেনে। এসব স্বর্ণ এখন প্যারিসে রাখা হয়েছে। ফ্রান্সের মোট স্বর্ণের মজুত প্রায় ২ হাজার ৪৩৭ টন।

যুক্তরাষ্ট্র থেকে স্বর্ণ সরিয়ে নেওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। ২০১৭ সালের গ্রীষ্মে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের সময় জার্মানির কেন্দ্রীয় ব্যাংক বুন্ডেসব্যাংক নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে ৩০০ টন স্বর্ণ ফ্রাঙ্কফুর্টে স্থানান্তর সম্পন্ন করে।

দেশটির স্বর্ণের বড় অংশ জার্মানির নিজস্ব ভল্টে রাখার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরও জার্মানির মোট স্বর্ণের ৩৬ দশমিক ৬ শতাংশ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে ছিল। তবে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকে রাখা জার্মানির ৩৭৪ টন স্বর্ণের পুরোটাই দেশে ফিরিয়ে নেওয়া হয়।

গত বছর বাণিজ্যিক উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন মুদ্রানীতি নিয়ে উদ্বেগের মধ্যে জার্মানি ও ইতালিতে যুক্তরাষ্ট্রে রাখা স্বর্ণ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি জোরালো হয়। তবে প্রায় ২৪৫ বিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের ভল্টে রেখেই দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটি।

Tags: ফেডারেল রিজার্ভযুক্তরাষ্ট্রস্বর্ণ
Previous Post

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

Next Post

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করেছে মালয়েশিয়া

Next Post
ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করেছে মালয়েশিয়া

মেহেরপুরের মুজিবনগরে পতিত জমিতে দেশি-বিদেশি ফলদ ও ঔষধি গাছের বাগান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT