চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
মুসল্লিরা কাবা শরিফের কাছে প্রার্থনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবছর সরকারি খরচে কেউ হজে যাবে না। কেবল হজ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা যাবেন। কিন্তু অন্য কাউকে সরকারি খরচে হজে পাঠানো হচ্ছে না।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। হজের ব্যয় যতটা সম্ভব কমানো হবে। হজ প্যাকেজ এই মাসের শেষের দিকে ঘোষণা করা হবে। সেখানে আপনারা দেখতে পাবেন ব্যয় কত কমানো হলো।

তিনি বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন এর প্রেক্ষিতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ লক্ষ্যে আন্দোলন হচ্ছে। আবার একটি রাজনৈতিক দল রাষ্টপ্রতির পদত্যাগের কারণে সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতে পারে এমন কথা বলছে। আবার তাদের নেতাদের মধ্যে এ বিষয়ে মত-ভিন্নতা রয়েছে। এসব বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষযে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হচ্ছে। আশা করি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমরা মতৈক্যে পৌঁছাতে পারব।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে দাবি উঠেছে এবং দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে। এটি গণদাবিতে রূপ নিচ্ছে বলে বিবেচিত হচ্ছে। তাই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান স্পষ্ট করার প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।

Previous Post

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৫২ জনকে অব্যাহতি

Next Post

ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘যৌথ ঘোষণাপত্র’ গ্রহণ

Next Post
BRICS শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘যৌথ ঘোষণাপত্র’ গ্রহণ

রোহিঙ্গা শরণার্থী মহিলার হাসিমুখে ছবি, ইউএসএআইডি ব্যানার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ১২১ মিলিয়ন ডলার অর্থায়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT