চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের ১২১ মিলিয়ন ডলার অর্থায়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in - সেমি লিড, অর্থনীতি
A A
রোহিঙ্গা শরণার্থী মহিলার হাসিমুখে ছবি, ইউএসএআইডি ব্যানার পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবিলায় তার মানবিক প্রতিক্রিয়াকে অব্যাহত রাখতে ইউএসএইডের ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স (বিএইচএ) থেকে একটি উল্লেখযোগ্য নতুন অর্থায়ন করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই সাম্প্রতিক মার্কিন অর্থায়ন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য অর্থ ও পণ্য সহায়তা হিসেবে ব্যবহৃত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তহবিলটি জীবনরক্ষাকারী খাদ্য এবং পুষ্টি সহায়তা প্রদান, ক্যাম্পে স্থিতিস্থাপকতা বৃদ্ধি এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসের কাজে ব্যবহার করা হবে। স্থানীয় সম্প্রদায়ের শিশু এবং গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলারাও অপুষ্টি রোধ এবং চিকিৎসা সহায়তা পাবেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়ন ডব্লিউএফপি-কে ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় হঠাৎ সংকটে পড়া রোহিঙ্গা পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা (গরম খাবার ও ফর্টিফায়েড বিস্কুট) প্রদানে সক্ষম করবে।

বাংলাদেশে ইউএসএইড মিশন ডিরেক্টর রিড আঁইশেলমান বলেন, যুক্তরাষ্ট্র ১০ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর জন্য এই গুরুত্বপূর্ণ মানবিক প্রতিক্রিয়ার অর্থায়নে নের্তৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের প্রতিশ্রুতি অবিচল রয়েছে। তাদের এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকারে থাকা উচিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অবদানগুলো কক্সবাজারে খাদ্য বরাদ্দ পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের শুরু থেকে ডব্লিউএফপি রেশন বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল এবং আগস্ট নাগাদ, রেশন পুনরায় সম্পূর্ণ করে প্রতি ব্যক্তির জন্য ১২.৫০ মার্কিন ডলার করা হয়।

ডব্লিউএফপি-র বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ডম স্ক্যালপেল্লি বলেন, আমরা রোহিঙ্গা জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং অবিচল সহায়তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। আমি আশা করি অন্যান্য মানবিক এবং উন্নয়ন অংশীদাররাও তাদের দৃষ্টান্ত অনুসরণ করবেন।

Tags: ডব্লিউএফপিযুক্তরাষ্ট্ররোহিঙ্গা সংকট
Previous Post

ব্রিকস শীর্ষ সম্মেলনে ‘যৌথ ঘোষণাপত্র’ গ্রহণ

Next Post

‘সন্ত্রাসী সংগঠনের’ প্রচার নিয়ে সংবাদমাধ্যমকে যে বার্তা দিলেন মাহফুজ আলম

Next Post
মাহফুজ আলম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সন্ত্রাসী সংগঠনের’ প্রচার নিয়ে সংবাদমাধ্যমকে যে বার্তা দিলেন মাহফুজ আলম

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা চট্টগ্রাম টেস্টের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টের দলে এক পরিবর্তন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT