চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুদকের কেউ দুর্নীতি না করলে দুর্নীতি কমে আসবে: দুদক চেয়ারম্যান

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
3:07 অপরাহ্ন 29, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
দুদকের চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে গুরুত্বারোপ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করছেন, তারা যদি দুর্নীতিতে না জড়ান তাহলে দুর্নীতি অনেকাংশেই কমে আসবে।

বুধবার ২৯ জানুয়ারি সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন তিনি। শুনানিতে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের এবং তা তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আমাদের প্রধান আকাঙ্খা একটি ন্যায়বিচার ভিত্তিক একটি সমাজ গঠন। এই সমাজে একেবারেই দুর্নীতি নির্মূল হবে সেটা আমি বলছি না, দুর্নীতি পুরনো আমলেও ছিল ভবিষ্যতে থাকবে। কিন্তু ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে দুর্নীতি আমরা অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো। এজন্য প্রয়োজন সংশ্লিষ্ট সকলের সদ ইচ্ছা। যদি আমাদের সদিচ্ছা থাকে তাহলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। এটা যদি নিশ্চিত করা যায় যে, এ দপ্তর যারা কাজ করছেন, তারা দু্র্নীতি করছেন না- তাহলে মনে করবেন যে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ৫ আগস্ট পর্যন্ত কিংবা বিভিন্ন সময়ে যে আন্দোলন হয়েছে কিংবা হচ্ছে তার পেছনের কারণটা কি? কারণ হচ্ছে সমাজে আমরা এক ধরনের অবিচার লালন করি। এবং প্রতিটা অবিচারের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে এর মুলে রয়েছে দুর্নীতি।

তিনি বলেন, দুর্নীতির যে চলমান সংকট; এই সংকটটা কিন্তু সেবাগ্রহীতাকে নিয়ে নয়, সেবাদাতাকে নিয়ে। সেবা গ্রহিতার প্রত্যাশা থাকতেই পারে ভালো সেবা পাওয়ার। কিন্তু যারা সেবাদাতা তারা এক অর্থে আমলা। এখন সেই আমলারা যদি অপব্যবহার না করেন, ক্ষমতাটাকে দায়িত্ব মনে করেন-তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই দুর্নীতি কমে আসবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে উপপরিচালক মো. আবুল হোসেন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান।

গণশুনানি পরিচালনা করে কুমিল্লা জেলা প্রশাসক মো আমিরুল কায়ছার।

Tags: দুদকদুর্নীতিমোহাম্মদ আবদুল মোমেন
Previous Post

বাংলাদেশের দিক থেকে আগের চেয়ে ‘টোন আলাদা’ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

মানুষের ভাষা কি সবসময় বুঝতে পারে এআই প্রযুক্তি?

Next Post
এআই ও মানুষের মুখোমুখি সাক্ষাৎকার, প্রযুক্তির ভবিষ্যৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের ভাষা কি সবসময় বুঝতে পারে এআই প্রযুক্তি?

ঢাকা কেন্দ্রীয় কারাগার, বাংলাদেশের প্রধান কারাগার, আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশ স্থগিত: ৩১৭৩ জনের চাকরিতে যোগদানে বাধা কাটল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT