চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৪৬

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:27 অপরাহ্ন 23, জুলাই 2022
in স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনার কারণে মানুষের স্বাস্থ্যবিধি মানা ও ভিড় নিয়ন্ত্রণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৮৬৪তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৬২ জনে দাঁড়ালো।

শেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৪৬ জন। শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ।

এর আগে গত ২১ মে এবং তার ৯ দিন পর ৩০ মে আবার মৃত্যু দেখে বাংলাদেশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ৪ হাজার ৪১৫টি পরীক্ষায় ৪৪৬ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৯৫ লাখ ৭৬ হাজার ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৯ লাখ ৭৩ হাজার ৪২৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার ৮৬৭টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৪ জন সহ মোট ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ।

মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। মৃত একজনের মধ্যে চারজনের তিনজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশু একজন, বিশঊর্ধ্ব একজন, ত্রিশঊর্ধ্ব একজন এবং পঞ্চাশঊর্ধ্ব একজন রয়েছেন। যাদের সকলেরই সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দু’জন, খুলনা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ৫৭ কোটি ৪১ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৪ লাখ ১ হাজারের বেশি। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৪ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।

Tags: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
Previous Post

জনগণের কল্যাণে দায়িত্ব পালনে প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

Next Post

ডার্ক ক্যারেকটার প্লে করতে পছন্দ করি: ইরফান সাজ্জাদ

Next Post
ইরফান সাজ্জাদ ডার্ক ক্যারেকটার পছন্দের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডার্ক ক্যারেকটার প্লে করতে পছন্দ করি: ইরফান সাজ্জাদ

রাজধানীতে স্থাপত্যকলার শিক্ষার্থীদের ডিজাইন প্রদর্শনী উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে স্থাপত্যকলার শিক্ষার্থীদের ডিজাইন প্রদর্শনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT