চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে পাচ্ছে না আর্জেন্টিনা, ডি মারিয়া অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 29, জুন 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ডি মারিয়া ও মেসি একসঙ্গে মাঠে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের মাংসপেশির পুরোনো চোট ফিরে আসায় পেরুর সঙ্গে কোপা আমেরিকার পরবর্তী ম্যাচে খেলবেন না এই কিংবদন্তি। অধিনায়কের দায়িত্ব পালন অ্যাঙ্গেল ডি মারিয়া।

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রোববার গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পেরু। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মাঠের লড়াই। ম্যাচে কোচ লিওনেল স্কালোনিকে পাচ্ছে না আর্জেন্টিনা। এক ম্যাচের নিষেধাজ্ঞা রয়েছেন স্কালোনি। ১৫ হাজার ডলার জরিমানাও গুণতে হবে বিশ্বজয়ী কোচকে।

চিলির বিপক্ষে ম্যাচের পরই শঙ্কা জেগেছিল মেসিকে নিয়ে। ওই ম্যাচে পুরোপুরি ফিট না থাকার পরও তিনি খেলেছিলেন। ডানপায়ের ঊরুতে পাওয়া চোট নিয়ে খেলায় তার অস্বস্তি বেড়েছিল তার। চিলির বিপক্ষে ১-০তে জয়ের পর ৩৭ বর্ষী মেসি বলেছিলেন, ‘ম্যাচের শুরুতে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করি। শক্ত হয়ে আসছিল। যতটা নমনীয় থাকে তেমন ছিল না। তবে ম্যাচটি শেষ করতে পেরেছি। সামনে কী হয় দেখা যাক।’

পেরুর বিপক্ষে ম্যাচে আগে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল বলেছেন, ‘সর্বশেষ ম্যাচে লিওর কিছুটা সমস্যা হয়েছিল। যে কারণে আমরা পেরুর ম্যাচে তাকে বিশ্রামে রাখছি। চোটের কতটা উন্নতি করে, সেটা বুঝতে আমরা কয়েক দিনের পর্যবেক্ষণ দরকার।’

এদিকে, কোপা আমেরিকায় গ্রুপপর্বের দুই ম্যাচের প্রথমার্ধের বিরতি শেষে ডাগআউটে ফিরতে দেরি করেছেন স্কালোনি। এতে ভঙ্গ হয়েছে কনমেবল অঞ্চলের নিয়মের ধারা ১০৪ ও ১৪৫। ফলে আলবিসেলেস্তে কোচকে এক ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে। একই কারণে চিলি কোচ রিকার্দো গারেকাও বিরতির পর মাঠে দেরিতে ফেরায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন।

এ-গ্রুপে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে একটি জয় ও হারে দুইয়ে থাকা কানাডার পয়েন্ট ৩। গোল ব্যবধানে এগিয়ে তিনে থাকা চিলি ও তলানিতে থাকা পেরুর পয়েন্ট ১।

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪পেরুমেসিলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

নদীর পানি বেড়ে সিলেট অঞ্চলে আবারও বন্যার পূর্বাভাস

Next Post

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ মাস পরে রাজধানীতে বিএনপির সমাবেশ

Next Post
ঢাকা শহরে বিএনপির সমাবেশে হাজারো নেতাকর্মী ও নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ মাস পরে রাজধানীতে বিএনপির সমাবেশ

পাইপগান তৈরির কারিগরসহ আটক ২, কিশোরগঞ্জে পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পাইপগান তৈরির কারিগরসহ আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT