চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে পাইপগান তৈরির কারিগরসহ আটক ২

এস কে রাসেল by এস কে রাসেল
3:34 অপরাহ্ন 29, জুন 2024
in অপরাধ, কিশোরগঞ্জ, জনপদ
A A
পাইপগান তৈরির কারিগরসহ আটক ২, কিশোরগঞ্জে পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ১টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ১টি চাপাতিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ২৮ জুন দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলা কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. নবী হোসেন(৪৯) সদর উপজেলার মনোকর্শা এলাকার মৃত আ. খালেকের ছেলে ও মো. দেলোয়ার হোসেন(২৪) একই উপজেলার পাশ্ববর্তী শেওড়া গ্রামের মো. সোহরাব মিয়ার ছেলে।

শনিবার ২৯ জুন দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবির।

সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবির জানান, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রিকালীন টহল টিম মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযানসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কর্শাকড়িয়াল নতুন বাজার থেকে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার রাত পৌনে ২টার দিকে আটক নবী হোসেন ও দেলোয়ার হোসেন চেকপোস্টের নিকট আসলে তাদের দেহ তল্লাশী করে ১টি পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ১টি চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক দুই জনের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পার্শ্বে তাদের প্রতিবেশি মো. ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে ওসমান আলীকে ফাঁসাতে তার বাড়ির দিকে যাচ্ছিল বলে স্বীকার করে।

র‌্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মো. আশরাফুল কবির আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক নবী হোসেন ও দেলোয়ার হোসেন নিজেদের হেফাজতে অস্ত্র রাখার কথা স্বীকার করে। এছাড়া দেশীয় পাইপগানটি দেলোয়ার হোসেন নিজে তৈরি করেছে বলে সে স্বীকার করে। আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অস্ত্রধারীদের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tags: আটক ২কিশোরগঞ্জ
Previous Post

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ মাস পরে রাজধানীতে বিএনপির সমাবেশ

Next Post

শান্তি প্রতিষ্ঠায় তথ্যের সততা নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

Next Post
তথ্য প্রতিমন্ত্রীর বক্তৃতা, শান্তি প্রতিষ্ঠায় তথ্যের সততা গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তি প্রতিষ্ঠায় তথ্যের সততা নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

রাজধানীতে বিএনপির সমাবেশে ব্যাপক জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT