চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সেবনের দায়ে ছাত্রাবাস থেকে বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
10:56 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বরিশাল, শিক্ষা
A A
বিএম কলেজের ছাত্রাবাস ভবনের ছবি, সবুজ ঘাস ও গাছের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক সেবনের দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সমন্বয়ক শাহাবুদ্দিনকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। অশ্বিনী কুমার ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নং কক্ষে থাকতেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অশ্বিনী কুমার ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান।

অশ্বিনী কুমার ছাত্রাবাস সূত্রে জানা গেছে, গাজা সেবন করার অভিযোগ জানিয়ে শাহাবুদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলো ছাত্রাবাসের অর্ধশতাধিক ছাত্র। এই ঘটনায় সোমবার তার ছাত্রাবাসের সিট বাতিল করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগে উল্লেখ করা হয়, ছাত্রাবাসের বি-ব্লকের ৩১৫ নং কক্ষে শাহাবুদ্দিন মিয়া নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করতেন। অন্য ছাত্ররা নিষেধ করলে তাদের সঙ্গে উগ্র আচরণ করতেন। তাই মাদকমুক্ত ছাত্রাবাস গড়তে শাহাবুদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কারের আবেদন করা হয়।

ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক অধ্যাপক আসাদুজ্জামান বলেন, গত ৭ সেপ্টেম্বর দেওয়া সাধারণ শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ছাত্রাবাসের ওই কক্ষে অভিযান চালানো হয়। এসময় শাাহাবুদ্দিন মিয়ার অপরাধের বিষয়টি প্রমাণিত হয়। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়।

এই বিষয়ে জানতে শাহাবুদ্দিন মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের অপর দুই সমন্বয়ক হাসান রাজু ও সাব্বির আহমেদ এ প্রসঙ্গে কথা বলতে রাজী হননি।

Tags: বিএম কলেজ
Previous Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির সংঘর্ষ, আহত ২০

Next Post

২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

Next Post
বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফের হাতে, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

ফুটবল খেলোয়াড় রোনালদো ও এমবাপে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর বিশ্বাস এমবাপে জিতবেন ব্যালন ডি’অর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT