চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির সংঘর্ষ, আহত ২০

সুমন রয় by সুমন রয়
10:51 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, আহতের পাশে স্বজনরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

হাটবাজার পরিচালনা নিয়ে নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ৫ জনকে পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে চরসিন্দুর ইউনিয়নের কলার হাট ও পশুর হাট পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মীদের বিরোধ চলছিল। গতকাল সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয়। পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মী হাটে অবস্থান নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দু’পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা জানায়, আওয়ামী লীগ পতনের পর চরসিন্দুর বাজারে চাঁদাবাজী শুরু করে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা। পুরো বাজারই দখল করে নেয় তারা। এই বাজার আওয়ামী লীগ ও ছাত্রদের কাউকেই বাজারে আসতে দেবে না বলে জানায় বিএনপির লোকজন। আমরা ছাত্ররা বাজারের চাঁদাবাজি বন্ধ করতে যাওয়ায় আমাদের উপর এই হামলা করেছে তারা। আমরা এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন জানান, সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এই ঘটনায় কোন পক্ষ থেকে কোন অভিযোগ থানায় আসেনি।

Tags: নরসিংদীর পলাশবিএনপির সংঘর্ষবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

জেলা প্রশাসক ইস্যুতে সচিবালয়ে কেন অসন্তোষ, যা জানা গেল

Next Post

মাদক সেবনের দায়ে ছাত্রাবাস থেকে বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

Next Post
বিএম কলেজের ছাত্রাবাস ভবনের ছবি, সবুজ ঘাস ও গাছের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক সেবনের দায়ে ছাত্রাবাস থেকে বিএম কলেজের সমন্বয়ক বহিষ্কার

বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফের হাতে, ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

২ দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিলো বিএসএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT