চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সহিংসতা বিরোধী কনসার্ট’-এ গান-আড্ডায় মুখর তারুণ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 23, অক্টোবর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের একটি কনসার্টে তরুণরা গান ও নাচে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্ত্বরে আয়োজন করা হয়েছিলো ‘সহিংসতা বিরোধী কনসার্ট’। ঢাবির সংস্কৃতিমনা একদল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই আয়োজনটি বাহবা পাচ্ছে সব মহলে।

‘সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে ও ‘আক্রান্ত মাটি আক্রান্ত দেশ, এ মাটির কসম রুখবোই বিদ্বেষ’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

সহিংসতা বিরোধী কনসার্ট ঘিরে বহুদিন পর গান, কবিতা, আড্ডায় মুখর হয়ে উঠেছিলো পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গন। শুক্রবার বিকেলে শুরু হওয়া এই আয়োজন চলে রাত পর্যন্ত। যেখানে বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণী ছাড়াও অংশ নেয় হাজারও সাধারণ মানুষ।

বৃহৎ জনসমাগম সহিংসতা বিরোধী কনসার্টে, আলো ও মঞ্চের আলোতে ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ চলমান সাম্প্রদায়িক এই সহিংসতার বিরুদ্ধে তারুণ্যের এই ঢলকে আগামি দিনের জন্য দারুণ ইতিবাচক বলছেন প্রগতিশীল ও সংস্কৃতিমনা মানুষেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্টের টুকরো অংশ শেয়ার করে এমন আয়োজনের সাথে সংহতি প্রকাশ করছেন অন্যরাও।

শিরোনামহীন, মেঘদল, সহজিয়া, শহরতলি, বাংলা ফাইভ, গানপোকা, গানকবি, কৃষ্ণপক্ষ, কাল, অবলিকের মতো ব্যান্ডগুলো এই অনুষ্ঠানে গান পরিবেশন করে। শুধু গান নয় আবৃত্তি, মূকাভিনয়ের মাধ্যমে হিংসার বিরুদ্ধে এবং সম্প্রীতির পক্ষে বার্তা দেওয়া হয়।

এমন কনসার্টে অংশ নেয়া প্রসঙ্গে ‘শিরোনামহীন’ ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কনসার্টে অংশ নেয়া। আবহমানকাল ধরে আমাদের যে ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা হুমকির মুখে। ধর্মের নামে যারা বাড়াবাড়ি করে, তারা অন্যের ক্ষতি করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সব সময়ই ছিল, আছে, থাকবে।


তিনি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’ এর টুকরো অংশ শেয়ার করেছেন ভার্চুয়াল বন্ধুদের সাথে।

এদিকে ‘সহিংসতা বিরোধী কনসার্ট’-এ তারুণ্যের এই ঢল দেখে ব্যান্ড ‘মেঘদল’ এর ভোকালিস্ট শিবু কুমার শীল ফেসবুকে লিখেছেন, ‘আজকে সহিংসতা বিরোধী কনসার্ট এ যারা এসেছিলেন অংশগ্রহণ করেছিলেন এবং যারা এই আয়োজনের সাথে ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। এই সফল আয়োজন প্রমাণ করে আজকের এই তারুণ্যই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার লক্ষে বদ্ধ পরিকর। কোনো অশুভ একে দমাতে পারবে না। এই জাগরণ জারি থাকুক সারা বাংলাদেশে। ওম শান্তি!’

অনুষ্ঠানে আয়োজকরা বলেন, সারাদেশে চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই আয়োজন। মিছিল, বক্তৃতা, সভা ও সেমিনারের চেয়ে শিল্প অনেক শক্তিশালী প্রতিবাদের মাধ্যম। তাই আমরা এই মাধ্যমকেই বেছে নিয়েছি। আমরা চাই এদেশের মানুষ হিন্দু-মুসলিম পরিচয়ের চেয়ে ‘আমরা সবাই বাংলাদেশী’ পরিচয়ে পরিচিত হতে। এটাই আজকের আয়োজনের অন্যতম লক্ষ্য।

Tags: অবলিকআড্ডাকবিতাকৃষ্ণপক্ষগানগানকবিবাংলা ফাইভমেঘদললিড বিনোদনশিরোনামহীন
Previous Post

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

Next Post

ইউপি নির্বাচনে বিএনপি কেন নৌকার কাণ্ডারি

Next Post
বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচনে বিএনপি কেন নৌকার কাণ্ডারি

মিয়ানমার উত্তরাঞ্চলে সেনা বাহিনী ও ট্যাংক সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের উত্তরাঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ, জাতিসংঘের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT