চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 23, অক্টোবর 2021
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জন ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার নানুয়াদীঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইকবাল হোসেনসহ চারজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বেলা ১টার দিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইকবালসহ চারজনকে আদালতে আনা হয়। আদালতে  জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে। পরে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ জানান, ধর্মীয় অবমাননার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল নানুয়াদীঘি পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর থেকেই ইকবাল অসংলগ্ন আচরণ করছে। ইকবাল কোরআন রাখার এবং গদা সরানোর কথা স্বীকার করলেও কেন বা কার নির্দেশে এই কাজ করেছে, সেই ব্যাপারে কিছু জানায়নি।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লায় হামলার শিকার মন্দির পরিদর্শন করেছেন। অপর দিকে বিশ্ব শান্তি পরিষদের বাংলাদেশে চাপ্টারে নেতৃবৃন্দ সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টুর নেতৃত্বে একটি দল কুমিল্লা টাউন হলে সমাবেশ করে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

পুলিশ বলছে, কারা এ ঘটনার পিছনে আছে, বা কার মদদে এ ঘটনা ঘটানো হয়ে আসামীদের রিমান্ডে নেওয়ার পর তা জানা যাবে।

Tags: কুমিল্লা
Previous Post

৪২ এ প্রভাস, অ্যাকশনে সেরা ৫

Next Post

‘সহিংসতা বিরোধী কনসার্ট’-এ গান-আড্ডায় মুখর তারুণ্য

Next Post
বাংলাদেশের একটি কনসার্টে তরুণরা গান ও নাচে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সহিংসতা বিরোধী কনসার্ট’-এ গান-আড্ডায় মুখর তারুণ্য

বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউপি নির্বাচনে বিএনপি কেন নৌকার কাণ্ডারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT