চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষকে খুশি করতে পারাই বড় পাওয়া সাবিনাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:32 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশ। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। জেতাটা চ্যালেঞ্জিং হলেও দেশের মানুষকে খুশি করতে পারাটা সবচেয়ে বড় পাওয়া, বললেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে এমন বলেন সাবিনা। বলেছেন, ‘দেশের মানুষকে খুশি করতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এমন জয় আমরা সবসময় চাই, যেন দেশের মানুষকে আমরা উৎসর্গ করতে পারি।’

‘সত্যিকার অর্থে টুর্নামেন্টটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেখানে তো আলাদা একটা চাপ থাকে। খুব সহজ ছিল না, ভারত র‌্যাঙ্কিংয়ের দিক দিয়ে, অভিজ্ঞতার দিক দিয়ে অনেক ভালো। পাশাপাশি নেপাল ছিল, তারা আয়োজকও। দেখেছেন, মাঠে এবং মাঠের বাইরে যে পরিমাণ সমাগম ছিল, যে কারণে মাঠে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল। আর মাঠের ভেতরে তো অবশ্যই।’

নেপালের মাঠে স্বাগতিক দর্শকদের ক্রাউডে নার্ভাস ছিলেন মেয়েরা। সেটা কাটিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছেন। অধিনায়ক সাবিনা স্মরণ করেছেন সেটিও, ‘আমাদের মেয়েরা নার্ভাস ছিল, বিশেষ করে ফাইনালের ম্যাচের দিন ওই ক্রাউডের ভেতরে। যেহেতু গতবারের একটা অভিজ্ঞতা এবং এবছরের, সেই জিনিসটাকে কাটিয়ে উঠে মেয়েরা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি।’

Tags: অভিনন্দনচ্যানেল আইমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪লিড স্পোর্টসসাবিনা
Previous Post

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ

Next Post

সালাউদ্দিনকে স্মরণ করলেন সাবিনা

Next Post
সালাউদ্দিন ও সাবিনা, বাংলাদেশি ক্রীড়াবিদ ও সংগীতশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

সালাউদ্দিনকে স্মরণ করলেন সাবিনা

বেনু গ্রেপ্তার, বাংলাদেশি রাজনীতিবিদ ইলিয়াস মোল্লার সহযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT