চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
বেনু গ্রেপ্তার, বাংলাদেশি রাজনীতিবিদ ইলিয়াস মোল্লার সহযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ শেখ মো. সাকিব রায়হান হত্যা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মো. মোশারাত হাসান বেনুকে (৫২) গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার  রাত সাড়ে ৯টায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মো. মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে কাজ করত।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মো. সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: পল্লবী থানা পুলিশ
Previous Post

সালাউদ্দিনকে স্মরণ করলেন সাবিনা

Next Post

ব্যায়ামরত মানুষের ওপর গাড়ির ধাক্কায় ৩৫ জন নিহত

Next Post
রাতের অন্ধকারে অ্যাম্বুলেন্সের আলো ঝলমল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যায়ামরত মানুষের ওপর গাড়ির ধাক্কায় ৩৫ জন নিহত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে সাংবাদিক ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT