চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের মুক্তি চাওয়ায় ২৭ বিশিষ্ট নাগরিকের নিন্দা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 অপরাহ্ন 16, অক্টোবর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
দুটি ব্যক্তির ছবি, একজন তরুণ ও একজন প্রবীণ, পেশাদার পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত লুৎফর জামান বাবর ও আব্দুস সালাম পিন্টুর মুক্তি চাওয়ায় নিন্দা জানিয়েছেন দেশের ২৭ জন বিশিষ্ট নাগরিক।

দেশের বিভিন্ন শ্রেণী পেশার ২৭ জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে গতকাল ময়মনসিংহে জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় ২১ আগস্টের গ্রেনেড হামলায় অভিযুক্ত এবং দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর জামান বাবর এবং উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করে দেওয়া বক্তব্যের নিন্দা জানান।

আজ রোববার ১৬ অক্টোবর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্’র সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

বিবৃতিতে তারা বলেন, আদালত কর্তৃক প্রমাণিত বর্বর গ্রেনেড হামলার সাথে যুক্ত ব্যক্তিদের মুক্তি দাবি করার মধ্যে দিয়ে এ হামলায় তৎকালীন জোট সরকার এবং তাদের রাজনৈতিক সহযোগীদের সম্পৃক্ততার কথাই সত্য প্রমাণিত হলো। মুখে তারা গণতন্ত্র এবং মানবাধিকারের কথা বললেও বাস্তবে তারা যে সন্ত্রাসী এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডকে পৃষ্ঠপোষকতা করে, তার এ বক্তব্য সে সত্যকে তুলে ধরেছে।

বিবৃতিতে একই সাথে চট্টগ্রামে বিএনপির অপর এক জনসভায় যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের নিন্দা জানানো হয়। গণতন্ত্রের লেবাসধারী এ সকল অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তারা।

বিবৃতিদাতা ২৭ বিশিষ্ট নাগরিক
সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, প্রফেসর ড. কামরুল হাসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, কবি ড. মুহাম্মদ সামাদ, অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, প্রফেসর ড. এহতেশামুল হক চৌধুরী, প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া, প্রফেসর আ ব ম ফারুক, প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার, ড. নিম চন্দ্র ভৌমিক, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, নাট্যশিল্পী সারা যাকের, আবৃত্তিশিল্পী আহকাম উল্লাহ্, অভিনেতা ঝুনা চৌধুরী, অভিনেতা ফেরদৌস আহমেদ, নৃত্যশিল্পী মিনু হক, সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ, আবৃত্তিশিল্পী মীর বরকত, যাত্রাশিল্পী মিলন কান্তি দে, চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, অভিনেতা জিয়াউল হাসান কিসলু, অভিনেতা কাউসার চৌধুরী, নাট্যশিল্পী মিজানুর রহমান, নাট্যশিল্পী আকতারুজ্জামান, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী ও অভিনয়শিল্পী তানভীন সুইটি।

Tags: নিন্দাসম্মিলিত সাংস্কৃতিক জোট
Previous Post

ডিসেম্বরের আগে শীত আসছে না

Next Post

নারীর নিরাপত্তায় ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন

Next Post
নারীর নিরাপত্তার জন্য বাসে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীর নিরাপত্তায় ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন

প্রধানমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT