চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীর নিরাপত্তায় ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 16, অক্টোবর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নারীর নিরাপত্তার জন্য বাসে সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় সিসি ক্যামেরা স্থাপন করা ১০৮টি বাসের উদ্বোধন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আজ রাজধানীর গাবতলীতে সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জানানো হয়, ৫টি বাস কোম্পানি এবং বিভিন্ন রুটের চলাচল করা মোট ১০৮টি বাসে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘গণপরিবহনে নারীর নিরাপদ যাতায়াত ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় উদ্বোধনের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, চন্দ্রা টু ডেমরা স্টাফ কোয়ার্টার রুটের রাজধানী সুপার সার্ভিস লিমিটেডের পঁচিশটি, গাবতলী টু গাজীপুর রুটের বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেডের পঁচিশটি, মোহাম্মদপুর টু আবদুল্লাহপুর রুটের প্রজাপতি পরিবহন লিমিটেডের পঁচিশটি, ঘাটারচর টু আব্দুল্লাহপুর রুটের পরিস্থান পরিবহনের পঁচিশটি এবং গাবতলী টু সায়েদাবাদ রুটের গাবতলী এক্সপ্রেসের আটটি বাসে প্রাথমিক পর্যায়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সরকারের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা দিপ্ত ফাউন্ডেশন।

প্রতিমন্ত্রী বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পর্যায়ক্রমে সকল বাসে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। এতে নারীরা হয়রানী বা নির্যাতনের ঘটনা ঘটলে ৯৯৯ ও ১০৯ এর মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। অন্যদিকে, সিসিটিভির ফুটেজ আদালতে আলামত ও প্রমাণ হিসেবেও ব্যবহৃত হতে পারে। সিসি ক্যামেরা থাকায় এসব বাসের সাধারণ যাত্রীরাও সতর্ক থাকবে এবং তাদের মাঝে সচেতনতা তৈরি হবে।

মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু।

এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতির নেতৃবৃন্দ, বাসচালক, স্টাফ, হেলপার যাত্রীসহ পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তৃতায় সচিব বলেন, নারীরা এগিয়েছে বলেই আজ বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বাসে সিসি টিভি স্থাপনের মাধ্যমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়ন করছে।

Previous Post

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীদের মুক্তি চাওয়ায় ২৭ বিশিষ্ট নাগরিকের নিন্দা

Next Post

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

Next Post
প্রধানমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশ ও ব্রুনাই প্রতিনিধির বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রুনাইয়ের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT