চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার নিরাপত্তা নিয়ে ৩ দিনের বৈশ্বিক সম্মেলনের সমাপ্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in তথ্যপ্রযুক্তি
A A

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সময়ে এন্টারপ্রাইজগুলোর এআইকেন্দ্রিক রূপান্তর, প্রস্তুতি, প্রশিক্ষণ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ের (ইআরপি) ভবিষ্যৎ ও সাইবার নিরাপত্তার মতো আলোচিত বিষয় নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী এআইফোরবিটি গ্লোবাল সামিট শেষ হয়েছে।

এআই, ইআরপি, লাইফ কোচিং, ব্যাংকিংসহ বিভিন্ন খাতের নেতৃস্থানীয়দের অংশগ্রহণে অনুষ্ঠিত ভার্চুয়াল এ সামিট শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার রাতে, যা শেষ হয় রবিবার রাতে।

এতে এআইকে শুধু অভিযোজনের পরিবর্তে এআইভিত্তিক ব্যবসায়িক রূপান্তর নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।

তাদের মধ্যে ছিলেন এআই স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স অ্যাডভাইজার সারাহ করনেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুর রাজ্জাক, গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ, আইবিএম সার্টিফায়েড কোয়ান্টাম কম্পিউটিং ডেভেলপার মুজতবা সাত্তার অনন্ত, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট ও এআই স্ট্র্যাটেজিস্ট মার্ক অনুপম মল্লিক, লিডারশিপ এডুকেটর ও কোচ ড. পিটার কে. ইউন, প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এম এম মাহবুব হাসান, বিজনেস কোচ ও লিডারশিপ ট্রেইনার কামরুল হাসান, মাস্টার সার্টিফায়েড কোচ, আইসিএফ শবনম মোস্তারি ও ব্রেইন স্টেশন ২৩-এর সহপ্রতিষ্ঠাতা ও সিইও রাইসুল কবির।

সামিটের প্রথম দুই দিন এআইভিত্তিক রূপান্তর, এন্টারপ্রাইজগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কৌশল, প্রস্তুতি, প্রশিক্ষণ ও ইআরপির ভবিষ্যৎ নিয়ে অভিমত দেন আলোচকরা। তৃতীয় দিনে তারা বক্তব্য দেন সাইবার নিরাপত্তা, এআইকেন্দ্রিক প্রস্তুতি ও উৎপাদনশীলতা নিয়ে।

সমাপনী দিনে সাইবার সিকিউরিটি ও ডেটা গভর্ন্যান্স নিয়ে কীনোট উপস্থাপন করেন যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি ও এআই গভর্ন্যান্স চেয়ার ড. শরীফুল ইসলাম। তার বক্তব্যে এন্টারপ্রাইজ এআইয়ের জন্য বিশ্বস্ত ডেটার ভিত্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক উঠে এসেছে।

দিনের দ্বিতীয় বক্তা ছিলেন ট্রান্সফরমেশন লিডার ড. আরিফ আজাদ, পিএমপি। তিনি কঠোরভাবে নিয়ন্ত্রিত এন্টারপ্রাইজ খাতে প্রকৌশলগত ঝুঁকি নিয়ন্ত্রণ, বিভিন্ন প্রটোকল মেনে চলার পাশাপাশি এআই ব্যবহারের ফ্রেমওয়ার্ক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনেন।

আরিফ আজাদের বক্তব্যের পর হিউম্যান এআই রেডিনেস নিয়ে কীনোট উপস্থাপন করেন এআইফোরবিটি গ্লোবালের রেসপনসিবল এআই অ্যাডভাইজার ফ্র্যাঙ্ক লিবার এবং এআইচালিত রূপান্তর ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিশেষজ্ঞ টিনা লিবার।

এআইভিত্তিক রূপান্তরের যুগে এন্টারপ্রাইজের শীর্ষ কর্মকর্তা ও তার সহকর্মীরা কতটা প্রস্তুত, তা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে চিন্তা বিনিময় করেন এ দুই বক্তা।

আগের দুই দিনের মতো তৃতীয় দিনেও গোলটেবিল আলোচনা হয়, যার সঞ্চালক ছিলেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং এআই ট্রেইনার ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট ইমদাদুল ইসলাম।

ব্যবসায়িক কর্মকাণ্ডে এআই কীভাবে উৎপাদনশীলতা বাড়াতে পারে, তা নিয়ে আলোচনা করেন লিডারশিপ ও লার্নিং আর্কিটেক্ট মোহাম্মদ নুর ই আলম, এডব্লিউএস অ্যালায়েন্সেসের ভিপি মোহাম্মদ জামান, ডিজিটাল ট্রান্সফরমেশন ও এআই কনসালট্যান্ট হাদি ভূঁইয়া, এন্টারপ্রাইজ এআই ও টেক স্ট্র্যাটেজিস্ট মেহেদি হাসান রানা, এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ ফারুক আজম আরশাদ, ট্রান্সফরমেশন ও স্ট্র্যাটেজি কনসালট্যান্ট খান ফারহানা, এআই ও ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার আরিফ হোসেন ও প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এম এম মাহবুব হাসান।

গোলটেবিলের পর স্বয়ংক্রিয় এআই এজেন্ট কীভাবে ক্যাশফ্লোর পূর্বাভাসসহ বিভিন্ন কাজ সম্পন্ন করে, সেটি হাতে-কলমে দেখান মেটামরফোসিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রুকনুজ্জামান।

তার এ প্রদর্শনীর পর এআইয়ের মাধ্যমে ওরাকল ইআরপির রূপান্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এন্টারপ্রাইজ ওরাকল ইআরপি ও এআই স্ট্র্যাটেজিস্ট মোহাম্মদ আবদুল আউয়াল মিয়া।

সমাপনী দিনের শেষ আলোচক হিসেবে স্ট্র্যাটেজি কীনোট উপস্থাপন করেন এন্টারপ্রাইজ অ্যাজাইল কোচ ও স্কেলড অ্যাজাইল প্রোগ্রাম কনসালট্যান্ট (এসপিসি) উবেদা সাউদা।

তিনি বড় পরিসরে অ্যাজাইল রূপান্তরের কার্যকর পদ্ধতি, বাস্তবায়ন স্তরের বাধা ও কৌশলগত এআই রোডম্যাপ বাস্তবায়নে টিম গঠন নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সাউদার বক্তব্যের পর ৯০ দিনের এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন ব্লুপ্রিন্ট উন্মোচন, ডেলিগেট মাস্টারক্লাস সার্টিফিকেশন ও সামিট পরবর্তী অ্যাডভাইজরি অংশীদারত্বের ঘোষণা ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী বৈশ্বিক পর্যায়ের আয়োজনের।

সমাপনী বক্তব্য দেন এআই ট্রান্সফরমেশন কোচ ও এআইফোরবিটি গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান এবং বিজনেস এআই ট্রান্সফরমেশন এক্সপার্ট ও ইআরপি কনসালটেন্ট সাদিক মোহাম্মদ আলম।

এআইফোরবিটি গ্লোবাল সামিটের সব তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে (https://www.ai4btglobalsummit.com/)।

Tags: এআই ট্রান্সফরমেশনকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বৈশ্বিক সম্মেলন
Previous Post

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

Next Post

কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

Next Post
ছবি: কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত (প্রতিনিধি)।

কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

এলপিজি আমদানি কমেছে এক চতুর্থাংশ, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT