চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলপিজি আমদানি কমেছে এক চতুর্থাংশ, ১২ কেজির সিলিন্ডার ২ হাজার টাকা ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সরবরাহ কমে গেছে। এক মাসে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে।

এই সুযোগে নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডারে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাজারে ২ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসের ২ সেপ্টেম্বর ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল। তবে বাজারে ভোক্তাদের ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে।

বিইআরসি ও এলপিজি আমদানিকারকদের তথ্য অনুযায়ী, আগস্টে দেশে প্রায় ১ লাখ ৬০ হাজার টন এলপিজি আমদানি হয়েছিল। সেপ্টেম্বরে তা কমে প্রায় ১ লাখ ২০ হাজার টনে নেমেছে।

অর্থাৎ এক মাসের ব্যবধানে আমদানি কমেছে প্রায় ৪০ হাজার টন।

ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে লোহিত সাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথে সমস্যা তৈরি হয়েছে। এতে জাহাজ পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং পরিবহন খরচও বেড়েছে।

বাংলাদেশের এলপিজির বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। প্রধান নৌপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন বিকল্প পথে পণ্য আনতে হচ্ছে। এতে সময় ও খরচ দুটিই বেড়েছে।

মেঘনা ফ্রেশ এলপিজির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রেজা বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো এলপিজি বহনকারী জাহাজ বা কার্গো পাওয়া। দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও অনেক সরবরাহকারী প্রায় ২০ শতাংশ পর্যন্ত সরবরাহ কমিয়েছে বলেও জানান তিনি।

আমদানিকারকদের দাবি, বিশ্ববাজারে এলপিজির বাড়তি দাম, কার্গো প্রিমিয়াম ও পরিবহন খরচ বেড়ে গেলেও বিইআরসির নির্ধারিত দামে তা পুরোপুরি হিসাব করা হচ্ছে না।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) সদস্যরা জানান, কার্গো প্রিমিয়াম আগে টনপ্রতি ১৬০ ডলার ছিল। এখন তা বেড়ে ২৬০ থেকে ৪০০ ডলারে উঠেছে।

তাদের দাবি, এই বাড়তি খরচের কারণে নির্ধারিত দামে এলপিজি বিক্রি করলে লোকসান হচ্ছে। তাই অনেক আমদানিকারক আমদানির পরিমাণ কমিয়ে দিয়েছেন।

ওমেরা পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীম চৌধুরী বলেন, সেপ্টেম্বরে তাদের প্রতিষ্ঠান প্রায় ৩০ হাজার টন এলপিজি আমদানি করেছে। বিশ্ববাজারে সরবরাহে সমস্যা থাকলেও পরিস্থিতি সামাল দিতে তারা চেষ্টা করছেন।

দেশে বছরে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টন এলপিজির প্রয়োজন হয়। এর প্রায় ৮০ শতাংশই বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়।

দেশের এলপিজির মোট চাহিদার প্রায় ৯৯ শতাংশ বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরবরাহ করে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কয়েকটি প্রতিষ্ঠানের নির্ধারিত জাহাজ সময়মতো দেশে না আসায় সেপ্টেম্বরে বাজারে এলপিজির ঘাটতি তৈরি হয়েছে।

সংকট কমাতে দ্রুত আমদানিকারকদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।

তবে বৈশ্বিক নৌপথের সমস্যা না কাটলে এবং পর্যাপ্ত এলপিজি কার্গো নিশ্চিত করা না গেলে অক্টোবরেও বাজারে সংকট থাকতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

Tags: আমদানিএলপিজিএলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব)
Previous Post

কানাডার কুইবেকে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৪

Next Post

জাতিসংঘে প্রধানমন্ত্রীর রোহিঙ্গা বিষয়ক বক্তব্য নিয়ে যা জানালেন রাষ্টদূত আইরিন খান

Next Post
ছবি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান (সংগৃহীত)।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর রোহিঙ্গা বিষয়ক বক্তব্য নিয়ে যা জানালেন রাষ্টদূত আইরিন খান

আনন্দ র‍্যালিতে শুরু ‘ছোটকাকু উৎসব’, শিশু-কিশোরদের মিলনমেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT