চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের ‘আপসনামা’, প্রথম স্ত্রীর জামিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আদালত
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যা প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভুক্তভোগী পরিবারের আপস হয়েছে। মামলায় গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মাহবুবুর রহমান বলেন, বাদীপক্ষের সঙ্গে আপস-মীমাংসার ভিত্তিতে দুই আসামির জামিন চাওয়া হয়েছিল। শুনানির সময় বাদী আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি নেই বলে জানান। তার দাবি, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, আত্মহত্যার প্ররোচনার মতো মামলায় বাদীর আপসনামা দেওয়ার আইনগত সুযোগ নেই। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, বাদী ও আসামিরা নিকট আত্মীয় হওয়ায় আপসনামাটি কীভাবে এবং কোন পরিস্থিতিতে করা হয়েছে, তা তদন্তে দেখা প্রয়োজন। তার ভাষ্য, হলফনামা দেখে তাদের মনে হয়েছে কোনও চাপের কারণে এটি করা হয়ে থাকতে পারে।

শুনানি শেষে আদালত মাকসুদা বেগমের বয়স ও অসুস্থতার বিষয় বিবেচনা করে তার জামিন মঞ্জুর করেন। গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

Tags: আপসনামাগাজী নজরুল ইসলামঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
Previous Post

এলপি গ্যাসে কৃত্রিম সংকট, বেশি দাম নিলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী

Next Post

কেন অনুশীলন না করে হোটেলে রোনালদো, বৈঠকের পর কী হল

Next Post

কেন অনুশীলন না করে হোটেলে রোনালদো, বৈঠকের পর কী হল

জাপানে রোদ দেখে স্বস্তি, পাকিস্তানের বিপক্ষে যে লক্ষ্য বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT