চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণসংগীত দিয়ে ‘কোক স্টুডিও বাংলা’র প্রথম মৌসুমের ইতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর গানের পরিবেশনা, মহিলা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণসংগীত দিয়ে প্রথম মৌসুমের ইতি টানলো কোক স্টুডিও বাংলা। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে ‘হেই সামালো’ নামের গণসংগীতটি শেয়ার করে প্রথম মৌসুম সমাপ্তির ঘোষণা দেয়া হয়।

প্রথম মৌসুমের শেষ গান ‘হেই সামালো’ নিয়ে কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জানানো হয়, ‘অধিকার আদায়ে কখনো এক ইঞ্চিও ছাড় দেইনি আমরা। যতবার বাধা এসেছে ততবার আমরা প্রতিবাদে সরব হয়েছি। আর সেই প্রতিবাদের অন্যতম মাধ্যম ছিলো আমাদের গণসংগীত। মানুষের দূর্বার জেগে ওঠার, নিজের অধিকার আদায়ে সোচ্চার হবার এক জীবন্ত দলিল ‘হেই সামালো’ গানটি। ১৯৪৬-১৯৪৮ এ এমন বঞ্চিত মানুষগুলোর তেভাগা আন্দোলন নিয়ে লেখা সলিল চৌধুরীর এই গানটি।’

শুধু ‘হেই সামালো’ নয়, এই গানটির সাথে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা জনপ্রিয় গান ‘ওরা আমার মুখের কথা’ গানটির সংমিশ্রন অন্য মাত্রা তৈরী করে। এ বিষয়ে আরও বলা হয়, ‘প্রতিবাদ জন্ম দেয় আরেক প্রতিবাদের। আর তাইতো ১৯৫২ তে আমাদের ভাষার প্রতি যে আঘাত দিয়েছিলো শাসকগোষ্ঠি,তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলো বীর বাঙালি। তখনই জন্ম নিলো আব্দুল লতিফের সেই অমর সৃষ্টি ‘ওরা আমার মুখের কথা’। সেই কালজয়ী গান যখন বান্দরবনের ক্ষুদ্র নৃগোষ্ঠির নিজস্ব বাঁশীতে অদ্ভুত জাদুকরি ধুন সৃষ্টি করেছে। এর সাথে যুক্ত হয়েছে রাইবেশে যুদ্ধনৃত্য যা এসেছে অন্যতম প্রাচীন লোকনৃত্য থেকে।’

গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, বাপ্পা মজমুদার, অর্ণব, কণা, সুনিধি সহ ‘কোক স্টুডিও বাংলা’র একঝাঁক পরিচিত মুখ। গানটি শেয়ার করে কোক স্টুডিও বাংলা জানায়, ‘বাংলা ভাষার প্রতি ভালোবাসাই আমাদের প্রথম মৌসুম-এর শেষ পরিবেশনা। দেখা হবে শিগগির ‘কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় মৌসুমে।

কোক স্টুডিও বাংলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম মৌসুমের আবহ সংগীত ‘একলা চলো রে’ প্রকাশ করা হয়। সেই শুরু। এরপর দশটি গানে সাজানো হয় কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুম। মৌসুমের প্রথম গান ছিলো ‘নাসেক নাসেক’, অনিমেষ রায় ও পান্থ কানাইয়ের কণ্ঠে গানটি রীতিমত ঝড় তুলে। এরপর বেশ কিছু গান লাগাতার জনপ্রিয়তা পায়।

প্রথম মৌসুমে অনিমেষ-পান্থ ছাড়াও গান করেছেন বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ,অর্ণব,বগা তালেব, ঋতুরাজ, কানিজ খন্দকার মিতু, জালালি সেট (ব্যান্ড), তাহসান রহমান খান, দিলশাদ নাহার কনা, নিগার সুমি, মাশা ইসলাম, সানজিদা মাহমুদ নন্দিতা, সৌম্যদীপ মুর্শিদাবাদী সহ অনেকে।

Tags: অর্ণবঋতুরাজকোক স্টুডিও বাংলাগণসংগীতগানতাহসান রহমান খানবগা তালেববাপ্পা মজুমদারমমতাজমাশা ইসলামলিড বিনোদনসংগীতসামিনা চৌধুরী
Previous Post

তিন পরিবর্তন, ইবাদতের অভিষেক, বাঁচা-মরার লড়াই

Next Post

৪৪ বছরে এসে বিএনপি বড় চ্যালেঞ্জের মুখোমুখি

Next Post
বিএনপি নেতারা ফুলের মাল্য দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৪ বছরে এসে বিএনপি বড় চ্যালেঞ্জের মুখোমুখি

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬টি প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণ করবে ট্যারিফ কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT